'যারা ভুল করে দল ছেড়ে গেছেন সবাই ফিরে আসুন, প্রত্যাবর্তনের বার্তা তালডাংরার তৃণমূল ব্লক সভাপতির
'যারা ভুল করে দল ছেড়ে গেছেন সবাই ফিরে আসুন, একসাথে ধর্মতলায় শহীদ সমাবেশে যাবো'- বললেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। তালডাংরার পাঁচমুড়া বাজারে ২১ জুলাই-র প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দলছাড়াদের উদ্দেশ্যে এদিন তিনি ওই বার্তা দেন।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত তালডাংরা ব্লক এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েতে ভোটের ফলাফলের ভিত্তিতে বিজেপির চেয়ে পিছিয়ে আছে তারা। সামনেই তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার আগে তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্যেই পরিস্কার শাসক দল যে অনেকখানি চাপে আছে-বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

পরে নিজের ওই বক্তব্যের বাখ্যা দিতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আমাদের কর্তব্যই হচ্ছে রাগ করে থাকা ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে নেওয়া। বক্তব্যের মাঝখানে তিনি সেই আহ্বানই জানিয়েছেন বলে জানান।
অন্যদিকে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 'তালডাংরা বিধানসভা কেন্দ্রে সামনেই উপনির্বাচন, বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে। ফলে তৃণমূল ভীত। তাই এই অবস্থায় দলের পূরাণো কর্মীদের ফিরিয়ে আনা ছাড়া অন্য কোন রাস্তা তাদের আর খোলা নেই বলে তিনি দাবি করেন।
রবিবার ২১ জুলাইয়ের সভা। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই দলীয় কর্মীরা রওনা দিয়ে দিয়েছেন। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফলের পরে এবারের ২১ জুলাই বড় বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications