Loksabha Vote 2024: 'বিজেপি এলে কুকুর বিড়ালের মতো তাড়াবে', মহিলাদের সতর্ক করে বার্তা তৃণমূল নেতার
"বিজেপি এলে কুকুর বিড়ালের মতো তাড়াবে" দলীয় প্রার্থীর প্রচারে এসে গ্রামের মহিলাদের উদ্দেশ্যে এমনই নিদান ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রচার কর্মসূচীর ইন্দপুরের গৌউরবাজার ও ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেই কর্মসূচিতে অংশ নেয় তৃণমূল প্রার্থী সহ স্থানীয় ব্লক সভাপতি এবং অন্যান্য কর্মীরা। আর ঐ দিনই গৌউরবাজার অঞ্চলের আটবাইচন্ডি গ্রামে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন এলাকায় তৃণমূল কাজ করছে।

এলাকার মানুষদের দাবি মিটিয়েছে। আর যদি এই গ্রামে বিজেপি আসে তাহলে কুকুর বিড়ালের মতো তাড়াতে হবে। স্পষ্ট এমনভাবেই গ্রামের মহিলাদের উদ্দেশ্যে নিদান দেন তিনি। এমনকি ওই ব্লক সভাপতি পরে সাংবাদিকদের মুখোমুখি নিজের বক্তব্যে অনড় থেকে বললেন, আমি বলছি না। ওই এলাকার মানুষজনরা বলছে কুকুর বিড়ালের মতো তাড়ানোর কথা বিজেপিকে। আমি শুধুমাত্র তাদের সাথে তাল মিলিয়েছি।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটাই তৃণমূলের কালচার, তাছাড়া ওই তৃণমূল ব্লক সভাপতি নিজে জানে ওই এলাকায় তার রাজনৈতিক পরিস্থিতি কেমন। এলাকায় ধমকে চমকে তোলাবাজি করে রাজনীতি হয় না। তাই এলাকার মানুষ ঠিক করেই নিয়েছে এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুলপরিমানে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে।












Click it and Unblock the Notifications