Bengal Panchayat Election 2023: হার শব্দটা নেই অভিধানে, ২৫ বছর ধরে একটানা জিতছেন তৃণমূলের মোতালেব
West Bengal Panchayat Election 2023: দীর্ঘ রাজনৈতিক জীবনে 'হার' শব্দটা তাঁর ডিকশেনারীতে নেই। তাই ৭২ বছর বয়সেও অক্লান্ত বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের বাদুলাড়া গ্রামের আব্দুল মোতালেব মোল্লা।
কংগ্রেস ( Congress) সমর্থক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। কিন্তু তৃণমূলের ( Trinamool Congress) জন্মলগ্ন থেকেই সে দলের একান্ত সৈনিক। এর পাশাপাশি মোল্লা সাহেবের আর একটা পরিচয় ১৯৯৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিগত ২০১৮ পর্যন্ত তিনিই তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যও।

আর এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে শাসক দল। এবারের পঞ্চায়েত নির্বাচনে (Bengal Panchayat Election) আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথ থেকে ষষ্ঠ বারের জন্য প্রতিদ্বন্দিতার আসরে তিনি। পেশায় ব্যবসায়ী আব্দুল মোতালেব মোল্লার সমর্থণে ইতিমধ্যে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল কর্মীরা।
এর পাশাপাশি সাইকেলে দলীয় পতাকা বেঁধে নিজেই নিজেই বাড়ি বাড়ি প্রচার সারছেন বছর বাহাত্তরের এই যুবক। সূত্রের খবর, ১৯৯৮ সালে প্রথম ভোটের ময়দানে অতীর্ণ হন তিনি। পরে ২০০৩, ২০০৮, ২০১৩ ও ২০১৮ তেও তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন ও জয়লাভ করেছেন।

যদিও সংরক্ষণের গ্যারোয় পড়ে একাধিকবার আসন বদল করতে হয়েছে তাঁকে। যদিও এবারের লড়াইটা বেশ কঠিনই মনে করছেন অনেকে। কারণ আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতে লড়াই (Bengal Panchayat Election) এবার দ্বিমুখী। এখানে তৃণমূলকে সমানে সমানে টক্কর দিচ্ছে সিপিআইএমও।
লড়াই এবার দ্বিমুখী মানছেন তৃণমূল প্রার্থী মোল্লা সাহেবও। তবে প্রতিদ্বন্দি যেই হোক মানুষের ভালোবাসায় ফের তিনি জয়ী হবেন বলেই জানিয়েছেন। গ্রামবাসীদের একাংশও চাইছেন তৃণমূল প্রার্থী আব্দুল মোতালেব মোল্লাই জিতুন। কারণ হিসেবে গ্রামবাসী আব্দুল মান্নান বলেন, 'কাজের মানুষ, কাছের মানুষ' হিসেবেই পরিচিতি রয়েছে তাঁর। মানুষের বিপদে-আপদে সবসময় তাঁকে পাওয়া যায় বলেই তিনি জানান।

তবে ঐ বুথের সিপিআইএম প্রার্থী মহম্মদ মোহিত ইসলামের দাবি, এবার তৃণমূলের হাতছাড়া হবে ঐ বুথ। আব্দুল মোতালেব মোল্লার বিরুদ্ধে আবাস যোজনায় 'কাটমানি' তত্ব হাজির করে বলেন, এবার সুযোগ। মানুষ পরিবর্তন চাইছেন। মোল্লা সাহেবকে হারিয়ে তিনিই শেষ হাসি হাসবেন বলে দাবি করেন।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2023) । আর সেই নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচারে তৃণমূল সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল।












Click it and Unblock the Notifications