TMC Joining: তৃণমূলে ঘরওয়াপসি পঞ্চায়েতে জয়ী বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থী, কী সাফাই দিল নেতৃত্ব

তৃণমূলে বিক্ষুব্ধ হয়ে 'নির্দল' হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। জয়ীও হয়েছিলেন তৃণমূলের প্রার্থীকে হারিয়ে। সেই বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থীকে ঘরে ফেরাল রাজ্যের শাসকদল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ফলাও করে জানিয়ে দিয়েছিলেন কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না, সেই নীতি থেকে সরে এল তৃণমূল।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর কল্ল্যাচা বুথ থেকে 'নির্দল' প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন সোমনাথ সিংহমহাপাত্র। তিনি ফের তৃণমূলে যোগ দিলেন। সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে ওই নির্দল পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু।

TMC Joining

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর কল্ল্যাচা বুথে তৃণমূল প্রার্থী করে জনৈক প্রণবানন্দ সিংহমহাপাত্রকে। এলাকায় 'বুবাই' নামে সমধিক পরিচিত তৃণমূল কর্মী সোমনাথ সিংহমহাপাত্র দলের টিকিট না পেয়ে 'নির্দল' প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ও জয়ী হন। তাঁর কাছে ১২৪ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী প্রণবানন্দ সিংহমহাপাত্র।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় ২২ আসনের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৯টি, বিজেপি ৭টি, নির্দল ৪টি ও সিপিএম দু'টি আসনে জয়লাভ করে। এই অবস্থায় গ্রাম পঞ্চায়েত দখল করতে শাসক দলের কাছে 'নির্দল'দের সমর্থন অত্যন্ত জরুরি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ফের ঘরে ফিরে পঞ্চায়েত সদস্য সোমনাথ সিংহমহাপাত্র বলেন, গ্রামের মানুষ চেয়েছিলেন আমিই প্রার্থী হই, কিন্তু দল সেই সিদ্ধান্ত মানেনি। পরে গ্রামে মানুষের সিদ্ধান্তে নির্দল হিসেবে প্রতিদ্বন্দিতা করি। আর এখন সেই গ্রামের মানুষের সম্মতিতেই ফের পুরনো দলে তিনি ফিরে এলেন বলে দাবি করেন সোমনাথ সিংহমহাপাত্র।

ভোটে জিতলেও 'নির্দল' হিসেবে প্রতিদ্বন্দিতা করা কোনও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীকে দলে নেওয়া হবে না, ভোট পূর্ববর্তী সময়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই হুঁশিয়ারির পরেও সিমলাপালের এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই অবস্থায় সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতি ফাল্গুনী সিংহবাবুও স্বীকার করে নেন নির্দল ওই পঞ্চায়েত সদস্য তাদের দলেরই কর্মী। তবে তাঁর সাফাই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেই তাঁকে ফের দলে নেওয়া হল বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+