পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূল সরকার! নাম না করে একযোগে অভিষেককে নিশানা সুভাষ-লকেটের

এতো এতো দুর্নীতি হয়েছে যে তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে'। সোমবার বাঁকুড়ার ছাতনায় দলের বুথ সশক্তিকরণ প্রমুখ সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একই সঙ্গে তিনি নাম না করে তৃণমূলের সাধারণ সস্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন।

লকেট চট্টোপাধ্যায় বলেন, বিজেপির রথযাত্রার আদলে একদিকে জনসংযোগ যাত্রা, অন্যদিকে 'কর্মীদের বাড়িতে পাত পেড়ে খাওয়া' শুরু করেছেন তৃণমূল নেতা। আদতে যা বিজেপিকে তৃণমূল 'কপি' করছে বলেও তিনি কটাক্ষ করেন তিনি।

Locket Chatterjee

ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'যুবরাজ' সম্বোধন করে বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে পড়ে থাকা যন্ত্রপাতির প্যাকিং খোলা হচ্ছে না! ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। তা কেন হচ্ছে না তার জবাব চান তিনি।

একই সঙ্গে রাজ্য জমি অধিগ্রহণ না করায় জেলায় ছাতনা-মুকুটমনিপুর রেল পথের কাজ আটকে আছে। অন্যদিকে কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ হওয়ার পরেও গন্ধেশ্বরী-দ্বারকেশ্বরের সংযোগস্থলে ড্যাম তৈরির কাজ শুরু করা যাচ্ছে না বলে তিনি অভিযোহ করেন। একই সঙ্গে সুভাষ সরকার এদিন 'বুথ প্রতিরোধ বাহিনী'কে তৈরির করার আবেদন জানান।

Locket Chatterjee

এদিন এই মঞ্চ থেকেই ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সরস্বতী বাউরি-সহ ১০০ তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। সরস্বতী বাউরি এদিন নিজেও স্বীকার করেন 'ভালবেসে' তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছেড়ে আসা দলকে 'চোরের দল' বলেও আখ্যায়িত করেন।

এদিনের কর্মসূচিতে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা সতীশ ধন্দ, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, দলের বিধায়করা সহ অন্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+