Lok Sabha Election 2024: নির্বাচনের মুখে বাংলায় কংগ্রেসকে বড় ধাক্কা তৃণমূলের! দল ছাড়লেন বহু নেতা

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের একমাসও বাকি নেই। ইতিমধ্যে ভোটের দিনও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী বাংলা সহ দেশের একাধিক রাজ্যে সাত দফায় ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল দেশের প্রথম দফার নির্বাচন হবে। সেদিন বাংলাতেও হবে ভোট। আর এই নির্বাচন ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

প্রচারের ময়দানে তৃণমূল (Trinamool Congress) এবং বিজেপির (Bjp) শীর্ষ নেতৃত্ব। আর এর মধ্যেই চলছে দলবদলের খেলাও। নির্বাচনের আবহেই (Lok Sabha Election 2024) ফের কংগ্রেসের ঘর ভাঙল শাসকদল তৃণমূল। কংগ্রেসের (Congress) প্রতীকে নির্বাচিত দুই পঞ্চায়েত সদস্য সহ ১০ জন তৃণমূলে যোগ দিলেন। রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ডে দলের কার্যালয়ে কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

Lok Sabha Election 2024

উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুরের 'দলবদলু' বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মনিরুল খান, শেখ কাশেমরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।

এখন এই দলে থেকে মানুষের জন্য কাজ করাই তাদের লক্ষ্য হবে বলেও সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন। দলবদল সংক্রান্ত শাসকদলের অনুষ্ঠানে উপস্থিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, কংগ্রেসের পাশাপাশি বিজেপি-থেকেও 'প্রচুর' মানুষ তাঁদের দলে যোগ দিয়েছেন। নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে একাধিক কর্মীর এহেন দলদবদলে ধাক্কা কংগ্রেস শিবিরে।

যদিও বিষয়টি নিয়ে ভাবতে নারাজ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় এক নেতার দাবি, ভোয় দেখিয়ে মানুষকে নিজেদের দলে টানছে তৃণমূল। এর ফল শাসকদল ভোটে পাবে বলেও তোপ প কংগ্রেস নেতার। শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলায় নির্বাচনের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে কংগ্রেসের ঘর ভাঙতে হচ্ছে বলেও তোপ কংগ্রেস নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+