তালডাংরায় আরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী, দাবি করলেন সাংসদ অরূপ চক্রবর্তী

"আমার থেকেও বেশি ভোটে জিতবে।" প্রার্থীকে পাশে নিয়ে এই কথাই বললেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি এবার বাঁকুড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। সেই কেন্দ্রেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। মানুষ পাশে আছে। তৃণমূলের মিছিল, সভায় মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে৷ তাঁর প্রাপ্ত ভোটের থেকেও বেশি ভোটে এবার ফাল্গুনী সিংহবাবু জিতবেন। এই দাবি করেছেন অরূপ চক্রবর্তী। তৃণমূলের সব নেতা, কর্মী - সমর্থকরা এক যোগে কাজ করতে নেমেছেন। জয় নিশ্চিত। এই দাবি করেছেন অরূপ চক্রবর্তী।

Falguni singh

" ইতিমধ্যে আমরা জিতে গিয়েছি। এখন জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য।" বৃহস্পতিবার, খাতড়া মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই দাবি করলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বিরোধীদের মাঠে ময়দানে দেখাই যায় না। কিন্তু নেতা, তৃণমূল কর্মীরা ২৪×৩৬৫ দিন মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকেন। ফলে জয় নিয়ে তিনি বিন্দুমাত্রও ভাবিত নন। সেই কথাও বলেন তৃণমূল প্রার্থী।

ফাল্গুনী সিংহবাবু বাম প্রার্থীকে নিয়ে কোনও মন্তব্য কর‍তে চায়নি৷ তবে বিজেপি প্রার্থীকে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করতে চাননি। তিনি বলেন, " উনি নিজেকে যতই 'ভূমিকন্যা' বলে দাবি করুন। উনি কী কাজ করেছেন এই এলাকার জন্য, সেটা বলুক। তাহলেই বিষয়টি পরিষ্কার হবে।"

বৃহস্পতিবার প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক মিছিল করেন। হুডখোলা গাড়িতে চেপে খাতড়া মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছান তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। পরে সেখান থেকে পায়ে হেঁটে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি, সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, সুজাতা মন্ডল, তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+