ইভিএমের এক নম্বর বোতাম আগে টিপতে বলছে তৃণমূল, অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের

তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। ইভিএম মেশিনের এক নম্বর বোতাম টিপে আগে পরীক্ষা করে নিতে হবে। এই কথা সাধারণ মানুষকে বোঝাচ্ছে তৃণমূলের লোকজন৷ রবিবার সকালে এই অভিযোগ করলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

আর দিন কয়েক পরেই এই কেন্দ্রে ভোট৷ হাতে নামমাত্র সময় রয়েছে। রবিবার সকালেই প্রচার ও জনসংযোগের কাজে নেমে পড়েন বাঁকুড়ার বিদায়ী সাংসদ সুভাষ সরকার। বাজার এলাকায় প্রচার করেন। মানুষের সঙ্গে কথা বলেন। তারপরেই তৃণমূলের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন তিনি৷

Subhash Sarkar

তৃণমূলের লোকজন না কী ভুল বোঝাচ্ছে। ভোট দেওয়ার আগে ইভিএম মেশিনের এক নম্বর বোতাম টিপে দেখে নিতে বলছে। " তৃণমূল নিশ্চিত হারবে। এটা বুঝতে পেরেই মানুষকে ভুল বোঝাচ্ছে।" বলছেন সুভাষ সরকার। তাঁর দাবি, " ওরা বলছেন ইভিএমে আগে এক নম্বর বোতাম টিপে আগে পরীক্ষা করে নেবে, সব ঠিক আছে কী না। এটা অন্যায়। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব।"

এবারে ইভিএম মেশিনে এক নম্বর বোতামে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম রয়েছে। চার নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নাম। তাহলে কি তৃণমূল আগে থেকেই ভোটারদের প্রভাবিত করতে শুরু করে দিল? সুভাষ সরকার দাবি করেন, ভোটারদের কাছে যাঁকে পছন্দ তাঁকেই ভোট দেবে।

নির্বাচনী প্রচার, জনসংযোগ ও নমুনা ব্যালট বিতরণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে 'গুরুতর' অভিযোগ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের। যদিও তৃণমূল এই অভিযোগ গায়ে মাখতে রাজি নয়।

রবিবাসরীয় সকালে বাঁকুড়া পুরসভা নিয়ন্ত্রিত পান ও সবজি বাজারে প্রচার কর্মসূচি করেন বিজেপি প্রার্থী। সুভাষ সরকার দাবি করেন, " তৃণমূল প্রার্থীর বিধানসভা এলাকা তালডাংরায় পানচাষিদের জন্য একটি শেড তৈরির উদ্যোগ নিয়েছিলাম। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুমোদন করলেও ওই বিধায়ক প্রশাসনকে দিয়ে ওই কাজের অনুমোদন আটকে দিয়েছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+