এবার বাঁকুড়াতেও শহরকে দখল মুক্ত করার অভিযান! পুরোটাই 'আই ওয়াশ' কটাক্ষ বিরোধীদের
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পরই সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া পুরসভার তরফে শহরের রাস্তা 'দখলমুক্ত' করার উদ্যোগ নেওয়া হলো। বুধবার সকাল থেকে পুলিশকে সঙ্গেনিয়ে পুর প্রধান অলকা সেন মজুমদারের নেতৃত্বে শহরের 'প্রাণ কেন্দ্র' হিসেবে পরিচিত মাচানতলা, চক বাজার সহ অন্যান্য এলাকা গুলির ফুটপাথ 'দখলমুক্ত' করার কাজ শুরু হয়।
উল্লেখ্য, এর আগে গত কয়েক দিন ধরে শহরজুড়ে একাধিকবার ফুটপাথ 'দখলমুক্ত' করার আবেদন জানিয়ে পুরসভার তরফে মাইকিং' করা হয়। তবে এদিন সরাসরিকোন ব্যবসায়ীকে তুলে না দেওয়া হলেও অতি দ্রুততার সঙ্গে ফুটপাথ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ব্যবসায়ী রঘুনাথ দে বলেন, বিগত ৪৭ বছর ধরে ব্যবসা করছেন। আর কোনও আয়ের সংস্থান নেই। এখন হঠাৎ করে এখান থেকে উঠে যেতে হলে কী খাবেন সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ব্যবসায়ী মোহন দত্ত বলেন, বিকল্প জায়গার ব্যবস্থা করা হলে ফুটপাথ ছেড়ে দিতে অসুবিধে নেই। এই জায়গা ছাড়ার আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
বাঁকুড়া পুরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান করুণাময় চঁন্দ বলেন, বাঁকুড়া শহরের রাস্তার সমস্যা দীর্ঘদিনের। এখন যা হচ্ছে পুরোটাই 'আই ওয়াশ'। পুরসভার তরফে সমস্যা সমাধানে সদর্থকভূমিকা নেওয়া হয়নি বলে, তিনি অভিযোগ করেন।
বাঁকুড়া পুরসভার পুর প্রধান অলকা সেন মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তারা উচ্ছেদ বিরোধী, সকল ফটপাথ দখলে থাকা ব্যবসায়ীদের কিষাণ মাণ্ডিতে সরে যেতে বলা হয়েছে, এরপরেও কাজ না হলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
শহরের মাচানতলায় সরকারী জমিতে মদ গাঁজা-র অবৈধ কারবারের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, জেলা প্রশাসনের জায়গা। এবিষয়ে জেলাশাসকই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেনবলে তিনি জানান।












Click it and Unblock the Notifications