Durga Puja 2024: দৈব নির্দেশে শুরু হয়েছিল পুজো, আজও রীতি মেনে মৃন্ময়ী মূর্তি পুজিত হন বাঁকুড়ার এই গ্রামে
বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা অন্যতম প্রাচীণ জনপদ সাহারজোড়া। জানলে অবাক হতে হয়, দৈব নির্দেশে বড়জোড়ার এই গ্রামে মাটির মূর্তি তৈরী করে দুর্গা পূজা করা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। পূজোর চারটি দিন এখানে মহামায়া মন্দির চত্বরে আলাদাভাবে ঘটে দেবী দুর্গা পূজিতা হন।
সাহারজোড়া গ্রামে মা মহামায়ার পূজো শুরুর ইতিহাস বেশ চমকপ্রদ। এলাকায় প্রচলিত লোককথা অনুযায়ী, অনেক কাল আগে এই গ্রামের মাঠে জনৈক চাষী জমিতে লাঙ্গল দিচ্ছিলেন।

সেই সময় তার লাঙ্গলের ফলায় এক প্রস্তর খণ্ডে আঘাত লাগে। এই ঘটনার পরপরই জমি রক্তে লাল হয়ে যায়। ভীত সন্ত্রস্ত চাষী লাঙ্গল উঠিয়ে বাড়ি ফিরে যান। পরে স্থানীয় রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন ও সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাঁকে মহামায়া হিসেবে নিত্য পূজার নির্দেশ দেন।
পরবর্ত্তী সময়ে গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গা পূজা করার চেষ্টা করলে ব্যর্থ হন। দৈব নির্দেশে তখন থেকেই গ্রামে প্রতিমা এনে দুর্গা পূজা নিষিদ্ধ হয়। তবে ওই মন্দির চত্বরেই আলাদা একটি টিনের ঘরে ঘট স্থাপন করে দেবী দুর্গার আরাধণা করার প্রথা এখনও চলে আসছে।












Click it and Unblock the Notifications