Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় দিনে বাঁকুড়া হাসপাতালের আন্দোলন, পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে বাড়ছে ক্ষোভ

তৃতীয় দিনেও নিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনকারীরা। আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে বাঁকুড়ার এই হাসপাতালে। এই হাসপাতালের দুরাবস্থা নিয়েও তারা একইভাবে সরব হয়েছেন।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আন্দোলন করছেন পিজিটি, ইন্টার্ন ও হাউস স্টাফরা। সোমবারও তারা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এটি বাঁকুড়া জেলার অন্যতম বড় সরকারি হাসপাতাল। ফলে এখানে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Bankura doctor

আর জি কর হাসপাতালে খুন ও ধর্ষণের মৃত্যুতে চলছে আন্দোলন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা।

কর্মসূচিরঅঙ্গ হিসেবে শনিবার থেকে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি, ইন্টার্ন, হাউস স্টাফ মিলিয়ে প্রায় ৬০০ জন। ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলেই খবর। এই হাসপাতালেও বাইরের লোক ঘোরাফেরা করে৷ দিনে রাতে মহিলা চিকিৎসকরা নিরাপত্তার অভাব বোধ করেন৷ সিসিটিভি বহু জায়গায় নেই৷ অনেক সিসিটিভি খারাপ।

এই অবস্থায় গতকাল থেকে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে৷ প্রয়োজনীয় সব জায়গায় সিসিটিভি লাগানো হবে৷ সেই কথা জানানো হয়েছে কর্তৃপক্ষর তরফে৷ আন্দোলব তুলে নিতেও অনুরোধ করা হয়েছে। আন্দোলনরত পিজিটি, ইন্টার্ন ও হাউস স্টাফদের দাবি, আর জি করের ঘটনায় অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একজন চিকিৎসকের সঙ্গে ওই ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এদিকে হাসপাতালের কিছু অংশে পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর৷ তাই নিয়ে ক্ষোভও বাড়ছে রোগীর বাড়ির আত্মীয়দের৷ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি এক রোগীর পরিবারের সদস্য বলেন, ভর্তি থাকলেও চিকিৎসা পরিষেবা মেলেনি। কোনও চিকিৎসকের দেখা নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+