ফের ৪০ ডিগ্রিতে পৌঁছল লাল মাটির জেলার তাপমাত্রা! প্রবল গরম হাওয়ায় পুড়ছে বাঁকুড়া

মাত্র কয়েক দিনের সাময়িক বিরতি! ফের তাপপ্রবাহ শুরু লাল মাটির জেলা বাঁকুড়ায়। শুক্রবার সকাল থেকে প্যাঁচপ্যাঁচে গরম। একই সঙ্গে বাইরে রোদের তীব্রতা। দুই মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা মানুষের। আর এর মধ্যেই বইছে গরম হাওয়া।

এই অবস্থায় বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আজ শুক্রবারও বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে বলেই জানা গিয়েছে। জুনের প্রথম সপ্তাহে তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাঁকুড়া জেলার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান!

ফের ৪০ ডিগ্রিতে পৌঁছল লাল মাটির জেলার তাপমাত্রা!

খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ একেবারেই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সবমিলিয়ে চরম অস্বস্তিকর এক পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ। এই দূর্বিষহ অবস্থার থেকে বাঁচতে এখন সকলের একটাই প্রার্থনা এক পশলা জোর বৃষ্টির। তবে আগামী ২৪ ঘন্টায় তেমন কোনও পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস।

বলে রাখা প্রয়োজন, একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে। একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। শুধু তাই নয়, ১ লা জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত দক্ষিণনবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের অ্যালার্ট দেওয়া হয়েছে।

শুক্রবার ২ জুন, তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। এমনকি উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় গরম হাওয়া বইবে বলেও জানানো হয়েছে বলে হাওয়া অফিসের তরফে।

আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানাচ্ছেন, চৈত্রের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। শুষ্ক তাপপ্রবাহ ছিল।

ঝড় আসবে কি?

এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ। ফলে অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম বজায় থাকবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে সবার নজর পরিস্থিতি বদলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+