Vande Bharat Express: পুরুলিয়া হয়ে চলবে টাটানগর-বারাণসী বন্দেভারত! রইল সেই টাইমটেবিল

Vande Bharat Express: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্র বারাণসী জুড়ে কার্যত উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আরও বেশি করে যাতে পর্যটক সে রাজ্যে যায় সেজন্যে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনেই উতসবের মরশুম। আর এই মরশুমে আরও একটি বন্দে ভারত ট্রেন পেতে পারে বারাণসী।

শোনা যাচ্ছে, বারাণসী থেকে টাটানগরের মধ্যে নতুন একটি সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express) পরিষেবা শুরু হতে পারে। এমনটাই 'প্রভাত খবরে' প্রকাশিত হয়েছে।

Vande Bharat Express

  • Vande Bharat Express: ৭ ঘণ্টা ৫০ মিনিটে যাত্রা

'প্রভাত খবরে'র খবর অনুযায়ী, বারাণসী এবং টাটানগরের মধ্যে বন্দে ভারতের (Vande Bharat Express) টাইম টেবিল নাকি রেলের তরফে চূড়ান্ত করে ফেলেছে। পরিষেবা শুরু হলে ৫৭৪ কিলোমিটার দূরত্ব ৭ ঘণ্টা ৫০ মিনিটে যাত্রা করবে এই ট্রেন। প্রাথমিক ভাবে ঘণ্টায় ৭৩ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। তবে কবে এই বারাণসী-টাটানগর বন্দে ভারত চলবে তা এখনও জানা যায়নি। রেলের একটি সূত্র বলছে এই রুটে ট্রেন চালাতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে। তবে প্রভাত খবরের প্রকাশিত খবর অনুযায়ী, দীপাবলির আগে শুরু হতে পারে এই পরিষেবা।

  • Vande Bharat Express: টাইম টেবিল

রেলের এক আধিকারিককে কোট করে প্রভাত খবর বলছে, টাটা নগর থেকে বন্দে ভারত (Vande Bharat Express) সকাল ৬টা রওনা দেবে। প্রথম স্টপেজ বাংলার পুরুলিয়া স্টেশনে। আর তা হবে ৭টা ১৮ মিনিটে। দু'মিনিট দাঁড়িয়েই ৭টা২০ টে ট্রেনটি ছেড়ে দেবে। এরপর ৮টা ২৩ এ বোকারো স্টেশনে স্টপেজ। দুমিনিটের জন্যেই দাঁড়াবে সেখানে। এরপর ১০ টা ৫৮ গয়া এবং দুপুর ১টা ৭ এ পন্ডিত দিনদয়াল উপধ্যায় স্টেশন এবং ১ টা ১২ মিনিটে বারাণসী পৌঁছে দেবে এই ট্রেন।

একই ভাবে বারাণসী থেকে দুপুর ২টো ৩৫ মিনিটে রওনা দেবে ট্রেনটি। এরপর দুপুর ৩টা ২ মিনিটে দিনদয়াল উপধ্যায়, গয়াতে পাঁচটা ৮ মিনিটে, বোকারো স্টিল প্ল্যান্ট স্টেশনে ৭ টা ৩৮ মিনিটে। পুরুলিয়া স্টেশনহে ৮টা ৩২ মিনিটে। রাত ১২ টার মধ্যে টাটানগর পৌঁছে দেবে এই ট্রেন (Vande Bharat Express)। টাটানগর ফেরার পথেও দু মিনিটের হল্ট হবে স্টেশনগুলিতে।

  • Vande Bharat Express: জোয়ার আসবে পুরুলিয়ার পর্যটনে

ঝাড়খন্ডের জামশেদপুর এবং তার আশেপাশের এলাকায় উত্তরপ্রদেশের বহু মানুষ থাকেন। ফলে টাটানগর থেকে বারাণসীর মধ্যে তিনটি ট্রেনের কানেকটিভি রয়েছে। এবং শালিমার স্টেশন থেকে একটি ট্রেন আছে। যা টাটানগর হয়ে যায়। ট্রেনটি হল শালিমার-গোরখপুর এক্সপ্রেস। ফলে এই রুটে বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি শুরু হলে টাটানগর এবং বারাণসীর মধ্যে যাতায়াত আরও সহজ হবে। শুধু তাই নয়, পুরুলিয়াতেও পর্যটন ব্যবস্থা আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। তবে রেলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রভাত খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+