তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও প্রমাণ নেই! অভিজিৎ-তাপসকে নিশানায় কী বললেন সায়নী

উনি 'গোমূত্র দিয়ে গার্গেল করে বিচারের বাণী দিতেন', নাম না করেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাই স্কুল মাঠে জেলা যুব তৃণমূলের রক্তদান শিবির ও দলের জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকের মঞ্চে বক্তৃব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

একই সঙ্গে তিনি এদিন আরও বলেন, বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। এতো দিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। মাঠে নামুন, এই মাঠেই খেলা হবে। জমানত বাজেয়াপ্ত করেই বিতাড়িত করা হবে বলে তিনি দাবি করেন।

saayoni ghosh

সায়নী ঘোষ ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপিকে 'ভয় পাবেন না, ভয় দেখাবেন'। এমনকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ তুললেও কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে তিনি দাবি করেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও সায়নী ঘোষের আক্রমণের কেন্দ্র বিন্দুতে ছিলেন সদ্য অবসর নিয়ে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি 'বিচার ব্যবস্থার কলঙ্ক'। বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন। বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে বা বিজেপিকে আকৃষ্ট করার জন্য ওই রায় তিনি দিচ্ছিলেন বলে সায়নী দাবি করেন।

ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় কি ইণ্ডিয়া জোটের শরিকরা থাকছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি জোটে আছেন। বাকি সব 'হিসেব নিকেশ ভোটের পরে হবে' বলে জানান। বাম-কংগ্রেস জোট নিয়ে প্রশ্ন করা হলে সায়নী ঘোষ বলেন, 'ওনারা শূন্য আছেন, এবার মাইনাসে যাবেন।

দলের বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'তাপসদার দল ছেড়ে যাওয়া অত্যন্ত দুঃখের। লোকসভা ভোটের আগে ওনার দলছাড়া যুব সম্প্রদায়ের কাছে ভাল উদাহরণ হতে পারে না। তবে কোন 'বাধ্যবাধকতার কাছে হেরে গিয়েছেন। বিজেপির 'ওয়াশিং মেশিন তো সব সময় চালু থাকে। কে কখন ঢুকবে সেটাই এখন দেখার' বলেও তিনি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+