তপন কান্দু কাণ্ডে এবার তলব SDPO-কে, বাজেয়াপ্ত কাউন্সিলরের ভাইপোর মোবাইল ফোন
তপন কান্দু কাণ্ডে এবার তলব SDPO-কে, বাজেয়াপ্ত কাউন্সিলরের ভাইপোর মোবাইল ফোন
তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে কোমর কষেছে সিবিআই। ঝালদা থানার আইসিকে জেরার পরে ঝালদার এসডিপিওকে তলব করেছে সিবিআই। তাঁকে ডেকে জেরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার তপন কান্দু এবং চাঁর ভাইরো মিঠুন কান্দুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারীকরা। এই মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। তাঁরা মনে করছেন তপন কান্দুর মোবাইল ফোন থেকে কোনও সূত্র মিলতে পারে।

তপন কান্দু খুনে এসডিপিওকে তলব
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তৎপরতা শুরু করে দিয়েছে সিবিআই। তদন্তকারীরা ইতিমধ্যেই ঝালদা থানার আইসিকে জেরা করেছে। প্রথম থেকেই তপন কান্দুর পরিবার এই ঘটনায় আইসির জড়িত থাকার অভিযোগ করেছিলেন। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু আইসির গ্রেফতারি দাবি করেছিলেন। তিনি দাবি করেছিেলন এই ঘটনায় ঝালদা থানার আইসির হাত রয়েছে। যদিও পুরুলিয়ার পুিলশ সুপার দাবি করেছেন এই ঘটনায় আইসির কোনও হাত নেই। অর্থাৎ এক কথায় আইসিকে ক্লিনচিট দিয়েছেন তিনি।

তপন কান্দুর মোবাইল ফোন বাজেয়াপ্ত
কলকাতা হাইকোর্ট তপন কান্দু হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশকে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুেল দেওয়ার নির্দেশ দিয়েছিেলন। তারপরেই তপন কান্দু এবং এই ঘটনায় গ্রেফতার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে তারা। সেই সঙ্গে তপন কান্দুর খুনের ঘটনার যাবতীয় তথ্য সিবিআই নিয়েছে। নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার তদন্তের নির্দেশের পরেই খুন হয়েছিেলন তপন কান্দু হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব।

খুন প্রত্যক্ষদর্শী
কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই ঝালদায় খুন হয়েছিেলন তপন কান্দু হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব।স্থানীয়দের দাবি প্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করা হয়েছে। যদিও তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোটও। তাতে পুিলশের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পরেই ঝালদা নতুন করে উত্তাল হয়ে উঠেছিল। নিরঞ্জন বৈষ্ণবের পরিবারের লোকেদের অভিযোগ ছিল পুলিশের চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েিছল।

পূর্ণিমা কান্দুর প্রাণনাশের আশঙ্কা
তপন কান্দু হত্যাকাণ্ডে অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মত্যুর পরেই কংগ্রেসের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও অভিযোগ করেছেন এবার পূর্নিমা কান্দুরও প্রাণ সংশয় হতে পারে। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাজ্যে আইনের শাসন নেই। শাসক দলের মদতে কাজ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications