'লাল দুর্গে' এবারও ফুটবে ঘাসফুল! নাকি ফুটবে পদ্ম? বাংলার নজরে তালডাংরা! জানুন কেন?

Taldangra By Election 2024: এই প্রথমবার 'অকাল ভোটে'র সাক্ষী হতে চলেছেন তালডাংরা বিধানসভা এলাকার মানুষ। প্রায় ছ'মাস 'বিধায়ক শূণ্য' থাকার পর আগামী বুধবার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সোমবারই প্রচার পর্ব শেষ। চলছে একেবারে শেষ মুহূর্তে ভোট গ্রহণের প্রস্তুতি। পরিস্থিতির উপর নজর রাখছে শাসক-বিরোধী সব পক্ষই।

শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করাতে প্রস্তুত জেলা প্রশাসনও (Taldangra By Election 2024) । উল্লেখ্য, এক সময়ের 'লাল দূর্গ' হিসেবেই পরিচিত ছিল জেলার দক্ষিণের এই বিধানসভা কেন্দ্রটি। বিগত ২০১১ সালে রাজ্য জুড়ে 'পরিবর্তনে'র হাওয়ার মাঝেও তালডাংরা কেন্দ্রে জয়ী হন সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন পাত্র।

Taldangra By Election 2024

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থী অরুণ কুমার পাঠককে ৭ হাজার ১৬৫ ভোটে পরাজিত করে জয়ের হ্যাট্রিক করেন। যদিও তার ঠিক পাঁচ বছর পর ২০১৬ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয় বামেদের।

'বহিরাগত' প্রার্থী সমীর চক্রবর্ত্তীর কাছে ১৩ হাজার ৬৬৯ ভোটে পরাজিত হন 'প্রাক্তন' বিধায়ক সিপিআইএমের অমিয় পাত্র। পরে ২০২১-র নির্বাচনে 'বহিরাগত' প্রার্থীতেই আস্থা রাখে শাসক তৃণমূল। তাদের প্রার্থী অরুপ চক্রবর্ত্তী বিজেপির শ্যামল সরকারকে ১২ হাজার ৩৭৭ ভোটে পরাজিত করেন। পরে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন অরুপ। ফলে বিধায়ক পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হয়।

এবার ওই আসনেই উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্দ্ধারণ করবেন দু'লক্ষ ৪১ হাজার ৪৯৭ জন ভোটদাতা। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ১ লক্ষ ২২ হাজার ৫০৯ ও ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন।

একই সঙ্গে এবার মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৬৪, সেক্টর সংখ্যা ৩১। ১০০ শতাংশ কেন্দ্রেই ওয়েব কাষ্টিং এর ব্যবস্থা থাকছে। নিরাপত্তার দায়িত্বে থাকছে ২২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও এবার ১ হাজার ২৬৮ জন ভোট কর্মী ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকছেন বলেও জানা গেছে।

বলে রাখা প্রয়োজন, তালডাংরা ছাড়াও বুধবার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই ও মাদারিহাটে রয়েছে বিধানসভা উপনির্বাচন। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে।

আরজি কর কাণ্ডের (RG Kar case) পর এটাই প্রথম ভোটের লাইনে দাঁড়াবেন ৬ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এই অবস্থায় মানুষের রায় কোন দিকে যায় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+