'বিধানসভায় ঘুরছে গিরগিটির দল' , ঝালদায় কাউন্সিলরের পদ খারিজ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। একুশের ভোটের পর একের পর এক বিজেপি নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটেছে। তাদের গিরগিটির দল বলে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

ঝালদা পুরসভায় চরম অনিশ্চয়তা। দলবদলের কারণ দেখিয়ে শিলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের ঘটনা নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঝালদা কাণ্ডে এবার শাসক দলকে দলত্যাগ বিরোধী আইনের কথা মনে করালেন শুভেন্দু।

রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। একুশের ভোটের পর একের পর এক বিজেপি নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটেছে। তাদের গিরগিটির দল বলে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

 শুভেন্দু অধিকারীর নিশানা

শুভেন্দু অধিকারীর নিশানা

ঝালদা নিয়ে এবার দলত্যাগ বিরোধী আইনের কথা মনে করালেন শুভেন্দু অধিকারী। পরিকল্পনা করে ঝালদা পুরসভা দখল নেওয়ার জন্য কাউন্সিলকে পুর আইন দেখাচ্ছে শাসক দল। তিনি এই নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন,'বিধানসভায় বিজেপি সেজে জনসমক্ষে তৃণমূল বিধায়ক হয়ে ঘুরছেন গিরগিটিরা। এই বিধায়করা দিদির সুরক্ষা কবচের জোরে দলত্যাগ বিরোধী আইন থেকে সুরক্ষিত।' প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের পর একাধিক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতারা যোগ দিয়েছেন শাসক দলে।

কাউন্সিলর পদ খারিজ

কাউন্সিলর পদ খারিজ

গতকাল ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দেওয়া হয়েছে। পুরআইনে নির্বাচনের ৬ মাসের মধ্যে দলবদল করা যায় না কারণ দেখিয়ে তার কাউন্সিলর পদ খারিজ করা হয়। তারপরেই তৃণমূল কাউন্সিলর প্রদীপ কর্মকারকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। নির্দল কাউন্সিলর হিেসবে জয়ী হয়ে শীলা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন।

আদালতে মামলা

আদালতে মামলা

কাউন্সিলর পদ খারিজের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য অনুমতি চেয়েছিলেন তিনি। তাতে আদালত অনুমতি দেয়। শীলা চট্টোপাধ্যায়ের অভিযোগ কাউন্সিলর পদ খারিজ করতে হলে আগে করা হল না কেন। চেয়ারপার্সন নির্বাচনের পরেই কেন তাঁর কাউন্সিলর পদ খারিজ করা হল। এতে শাসক দলের চক্রান্ত দেখছে কংগ্রেস। পুরবোর্ড গঠনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

 হাইকোর্টে ধাক্কা রাজ্যের

হাইকোর্টে ধাক্কা রাজ্যের

ঝালদা পুরসভায় ফের ধাক্কা রাজ্যের। শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছে পরাজিত দল থেকে কেন চেয়ারম্যান করা হচ্ছে। আদালত পূর্ণিমা কান্দুকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি ফের মামলার শুনানি। এই রায়ের পরেই খারিজ হয়ে গিয়েছে সুদীপ কর্মকারের চেয়ারম্যান পদ। গতকাল তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান পদে বসিয়েছিলেন মহকুমা শাসক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+