বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, চোর স্লোগান! তেড়ে গেলেন বিরোধী দলনেতা
মহিলা তৃণমূল নেতা-কর্মীদের মুখে 'মিরজাফর শুভেন্দু অধিকারী দূর হটো, শুভেন্দু মিথ্যাবাজ সন্দেশখালি বলছে আজের মতো বিভিন্ন স্লোগান শুনে রাইপুর যাওয়ার পথে গাড়ি থেকে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় সিমলাপালের হেত্যাগোড়ার ঘটনা।
পূর্ব নির্দ্ধারিত কর্মসূচী অনুযায়ী এদিন শুভেন্দু অধিকারী বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রাইপুর যাচ্ছিলেন। সেই সময় সিমলাপালের হেত্যাগোড়ায় জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৌ সেনগুপ্তের উপস্থিতিতে পথ সভা চলছিল। ওই পথ সভা থেকে বিজেপি ও শুভেন্দু অধিকারী বিরোধী বক্তব্য এবং স্লোগান শুনে গাড়ি থেকে নেমে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা।

মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ওই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে এক হাত নেন, এমনকি 'মমতার পুলিশ' বলেও কটাক্ষ করেন তিনি। বিরোধী দলনেতা পুলিশ আধিকারিককে উদ্দেশেয করে বলেন, তিনি এই রাস্তা দিয়ে যাবেন, তা কি জানতেন না? তারপরেই তিনি তেড়ে যান তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে। একই সঙ্গে এসব করে লাভ হবে না, তৃণমূল হারবে বলেও তিনি দাবি করেন। বিরোধী দলনেতা বলেন, জনগণ এদের সাফ করে দেবে। জেলে ভরবে পিসি-ভাইপোকে।
তৃণমূলকে নিশানা
এর আগে শুভেন্দু অধিকারী পাত্রসায়রে সভা করেন। সেখানে তিনি বলেন, এদিন সভায় আসার পথে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। তারপরেই তিনি স্থানীয় তৃণমূল নেতা হামিদকে লক্ষ্য করে বলেন, ২০০৮ সালে তিনি দরজা খুলে দিয়ে গিয়েছিলেন বলেই, এরা আজ বড় নেতা। এখন বালির টাকা খেয়ে দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছে। তিনি বলেন, লড়াই তৃণমূলের সঙ্গে নয়, লড়াইটা পুলিশের সঙ্গে জনতা ও বিজেপির।
বিজেপি কর্মীদের পরামর্শ
সমাবেশে আসা বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা যেন গণ্ডগোলে জড়িয়ে না পড়েন। মমতার চটিচাটা পুলিশকে কেস করতে দেবেন না, বলেন তিনি। ২৩ মে সন্ধে ছটার পর তিনি পাত্রসায়র, কোতুলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছেন বলেও জানান।
তিনি বলেন, ভোটের দিন গণ্ডগোল হলে বুথের নাম আর থানার নাম লিখে হোয়াটসঅ্যাপ করতে বলে জানান, ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি পাঠিয়ে সোজা করে দেবেন তৃণমূলের নেতা-কর্মীদের।
শুভেন্দুর আহ্বান
সভায় আসা জনগণের প্রতি বিরোধী দলনেতার আহ্বান, এবার সাফ করে দিন। তা হলে ২০২৬-এ বিধানসভা ভোট হবে না। ২৪-এই ভোট হয়ে যাবে। একইসঙ্গে পিসি-ভাইপোকে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications