Bankura BJP Worker Death: 'মাত্র সাতদিন...', বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Bankura BJP Worker Death: বিজেপি কর্মী খুনে রাজ্য পুলিশকে চরম সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার খাতড়ার দেদুয়া গ্রামে দলের কর্মী প্রয়াত বঙ্কু বিহারী মাহাতোর বাড়িতে যান তিনি। আর সেখানেই কড়া ভাষায় রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানান।
বলেন, 'আগামী সাত দিনের মধ্যে মূল অভিযুক্ত উত্তম মাহাতো গ্রেফতার না হলে আমরা বুঝবো পুলিশের উপর আস্থা রাখা ঠিক নয়। এমনকি এই মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে হস্তান্তরের আবেদন জানানো হবে বলেও কার্যত হুঁশিয়ারি নন্দীগ্রামের বিধায়কের (Bankura BJP Worker Death)।

পাশাপাশি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্ত্তীর নাম করেও বার্তা দেন। বলেন, 'ছ'জন শুধু খুন করেনি, কাদের নির্দেশে, কাদের সাহসে এসেছে? অরুপ চক্রবর্ত্তীর উত্তম মাহাতো কথা বলে এসেছে কিনা! অরুপ চক্রবর্ত্তী ও উত্তম মাহাতোর মোবাইল দু'টো নিয়ে দেখা উচিৎ। অরুপ চক্রবর্ত্তীর সঙ্গে মোবাইলে কথা বলেই এই কাজ হয়েছে।
'পুলিশ তার পকেটে, আমি দেখে নেবো'- তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্ত্তী এমন কথা বলেছেন বলেও শুভেন্দু অধিকারী দাবি করেন। এবিষয়ে তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্ত্তী বলেন, 'গোরু হারা চাষীর মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর। তাই উনি 'আষাঢ়ে গল্প' দিচ্ছেন বলেই তৃণমূল সাংসদ দাবি করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু বিহারী মাহাতো নামে এক ব্যক্তির। ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কু বিহারী মাহাতোকে তাদের কর্মী ও তাকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার করে।
বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে আছেন। অন্যান্য অভিযুক্তরা এখনও অধরা। যদিও বাঁকুড়া জেলা পুলিশের তরফে বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে এই ঘটনার উল্লেখ করা বলা হয়, রাজনৈতিক বিষয় নয়, জমি জমা সংক্রান্ত ঘটনার জেরেই এই খুন বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে বৃহস্পতিবার পারিবারিক অশান্তি বলে ব্যাখ্যা করেছেন।
আর এহেন দাবি (Bankura BJP Worker Death) ঘিরে শুএরু হয়েছে জোর বিতর্ক। টুইট করে রাজ্য পুলিশ যে দাবি করেছে তা মানতে নারাজ মৃতের পরিবার।












Click it and Unblock the Notifications