কয়লা মাফিয়া শুভেন্দু? বিজেপির নেতার বিরুদ্ধে তৃণমূল জমানায় কোটি কোটির সম্পত্তির অভিযোগ অরূপের

নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তালডাংরায় দলের এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একটি কাগজ দেখিয়ে অরূপ চক্রবর্তী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার কোনও অধিকার নেই সুভাষ সরকারের। তিনি দয়া করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে দিয়েছিেন বলে দাবি করেন তৃণমূল নেতা। একই সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কয়লা পাচারে যুক্ত থাকার বিস্ফোরক অভিযোগ এনেছেন অরূপ চক্রবর্তী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তালডাংরাতেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুভাষ সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে প্রতিদ্বন্দী অরূপ চক্রবর্তীকে 'কয়লা চক্রবর্তী' বলে আক্রমণ করেছিলেন।

Suvendu Adhikari And Arup Chakraborty

  • বিদ্যুৎ চুরিতে যুক্ত সুভাষ সরকার?

এদিন সেই সভারই পাল্টা সভা করে শাসক দল। ওই সভা থেকেই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পাল্টা সুভাষ সরকার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন। অরূপ চক্রবর্তী ২০০৫ সালে একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে বলেন, সেই বছরে তৎকালীন বিদ্যুৎ দফতরের আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া আদালতে একটি মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত ছিলেন সুভাষ সরকার ও তাঁর ভাই। পরে তাঁরা জামিন নেন।

  • তাঁর দয়াতেই প্রার্থী

অরূপ চক্রবর্তীর দাবি, কোনও মামলার আসামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারেন না। সুভাষ সরকারের প্রতিদ্বন্দ্বিতা করার কোনও অধিকার নেই। তিনি দয়া করে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছেন। তিনি চাইলে স্ক্রুটিনির দিনই তাঁকে লাথ মেরে ফেলে দিতে পারতাম বলে চ্যালেঞ্জ করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

  • কয়লা মাফিয়া শুভেন্দু?

এরপরই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে অরূপ চক্রবর্তী বলেন, বিরোধী দলনেতা তাঁকে কয়লা মাফিয়া বলেছেন। তিনি বলেন, অধিকারী পরিবার আগে কেরোসিনের ডিলার ছিল। কিন্তু ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেসে লুটেপুটে খেয়ে তিনি এথন ৪ টি পেট্রোল পাম্পের মালিক, তাঁর কোটি কোটি টাকা। শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন এক হাজার কয়লা বোঝাই ট্রাক আটক করা হয়েছিল বলে দাবি করেন অরূপ চক্রবর্তী। কিসের বিনিময়ে এক মাস পরে ট্রাকগুলিকে ছেড়েছিলেন তিনি, তার জবাব দাবি করেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী।

  • অরূপের অন্তব্যকে গুরুত্ব নয়

অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে গুরুত্বই দিতে চাননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তাঁর দাবি তৃণমূল প্রার্থী সব অবান্তর ও মিথ্যা কথা বলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+