ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের! বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর সভার শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। পুলিশ অনুমতি না দিলেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খবরে প্রকাশ, আগামী ১৭ মে বিকেল ৩ টা থেকে ৭ টার মধ্যে সিমলাপালে সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করার কথা ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর। সেই মতো যাবতীয় প্রস্তুতিও শুরু করে বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমোদন না পাওয়ার অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে ওই 'সভা বাতিলে'র কথা ঘোষণা করা হয় ও একই সঙ্গে আদালতের দ্বারস্থ হন তারা।

 শুভেন্দু অধিকারীর সভার শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

অবশেষে শুক্রবার হাইকোর্ট আগামী ১৭ মে সিমলাপালেই সভা করার অনুমতি দেয়। আর এই খবর বাঁকুড়ায় আসার পরই আনন্দোৎসবে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করে কার্যত উৎসবের মেজাজে বিজেপির নেতা-কর্মীরা।

এদিন শহরের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, শত চেষ্টা করেও তৃণমূল ও পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর সভা আটকাতে পারল না।

 শুভেন্দু অধিকারীর সভার শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

একই সঙ্গে তিনি বলেন, 'যুব রাজের প্রমোদ ভ্রমণে'র আগেই শুভেন্দু অধিকারীর সভায় 'বিক্ষুব্ধ তৃণমূলীরা যোগ দেবে খবর পেয়েই প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল সভা আটকাতে চেয়েছিল'। অবশেষে আদালতের নির্দেশে সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তার আগে শুভেন্দু অধিকারীর সভার প্রচারমূলক বিজেপির দেওয়াল লিখনে রাতের অন্ধকারে 'গোবর লেপে' দেওয়ার অভিযোগ উঠেছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও, বিজেপির মূল অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+