'আপনি ঘরের লক্ষীকে চোর সাজিয়েছেন', অভিষেককে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর
স্যাণ্ডো গ্যাঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে, গোরুর গাড়িতে যেদিন হেডলাইটের দরকার হবে সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ তাঁর।
একেবারে ব্যক্তিগত আক্রমন বিরোধী দলনেতার। আজ সোমবার বাঁকুড়ার ওন্দায় এক সভায় যোগ দেন বিরোধী দলনেতা উল্লেখ্যল, গত কয়েকদিন আগেই বাঁকুড়াতেই সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভার পালটা হিসাবেই আজ সোমবার বাঁকুড়া পৌঁছন বিরোধী দলনেতা। আর সেখানেই কার্যত পদযাত্রা করে শক্তি প্রদর্শন করেন তিনি। পাশাপাশি একটি সভাতেও যোগ দেন।

আর সেই সভা থেকেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রসস্নগে তাঁর দাবি, স্যাণ্ডো গ্যাঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে, গোরুর গাড়িতে যেদিন হেডলাইটের দরকার হবে সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন। এমনকি 'কে হরিদাস পাল মমতা ব্যানার্জী' বলেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।
একই সঙ্গে এরাজ্য তথা বাঁকুড়ায় কোন প্রশাসনিক কাজে বিজেপি বিধায়ক, সাংসদদের ডাকা হয়নি বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাপ মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন নন্দীগ্রামের এই বিধায়ক। পাশাপাশি দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একটি কাগজ দেখিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি সৌমিত্র খাঁ'কে করা ব্যক্তিগত আক্রমণেরও জবাব দিয়েছেন তিনি। বলেন, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 'ঘরের লক্ষীকে আটকে রাখতে পারেননি, তবে আপনি ঘরের লক্ষীকে চোর সাজিয়েছেন'।

শুধু তাই নয়, বিজেপি নেতার কথা অনুযায়ী, সৌমিত্র খাঁ বাড়ির লক্ষ্মীকে রাখতে পারেনি তিনি আইন মেনে ডিভোর্স দিয়েছেন। কিন্তু অভিষেক ব্যানার্জি আপনি কী করেছেন? বাড়ির লক্ষ্মীকে চোর সাজিয়ে কয়লার তোলা তুলিয়েছেন'। সম্প্রতি এই ওন্দাতেই 'সৌমিত্র খাঁ ঘরের লক্ষীকে আটকে রাখতে পারেননি' বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ সেখানে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ'কে পাশে নিয়ে তারই জবাব শুভেন্দু অধিকারী দিলেন বলে মনে করছে রাজনৈতিকমহল। পাশাপাশি 'আজকেও একটা উইকেট গেছে' নিয়োগ দূর্ণীতির অভিযোগে ধৃত বড়ঞার তৃণমূল বিধায় জীবনকৃষ্ণ সাহা নিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিন সভা শুরুর আগে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে সবূজী বাজার পর্যন্ত মিছিলে পথ হাঁটেন শুভেন্দু অধিকারী। এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, দলের বাঁকুড়ার বিধায়করা সহ দলীয় পদাধিকারীরা।












Click it and Unblock the Notifications