রবিবারের প্রচার জমজমাট তালডাংরায়, তৃণমূল, বিজেপি, সিপিএম মাটি কামড়ে প্রচারে

বুধবার বাঁকুড়ার তালডাংরায় ভোট৷ আজ প্রচারের শেষ রবিবার। সেই কারণে শাসক, বিরোধী শিবির সব পক্ষই দিনভর প্রচারে নেমে পড়েছে। তৃণমূল, বিজেপি, বামেরা প্রচার করল সকাল থেকেই।

মন্দিরে পুজো দিয়ে শেষ রবিবাসরীয় প্রচারে তালডাংরা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। এদিন তিনি ইন্দপুরের গৌরিবাজার এলাকায় নির্বাচনী প্রচার করেন। প্রার্থীর সঙ্গে ছিলেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সহ অন্যান্যরা।

taldangra

এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ফের বলেন, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। এখন মার্জিন বাড়ানোর চেষ্টায় রয়েছি। মানুষ তাদের সঙ্গে আছে। মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে। এদিন দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল প্রার্থীর। এই কথাও জানানো হয়েছে।

বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে দিলীপ ঘোষ। দলের প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে শেষ রবিবাসরীয় প্রচারে সিমরাপালের লক্ষ্মীসাগরে যান তিনি। দিলীপ ঘোষ বলেন, লুটপাট, খুনখারাপি মানুষ বরদাস্ত করবে না। সারা রাজ্য এখন অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে। বিহার- উত্তর প্রদেশের দুষ্কৃতীরা এখানে শেল্টার নিচ্ছে। পথসভায় অংশগ্রহণের পাশাপাশি চায়ে পে চর্চাতেও যোগ দেন তিনি। এদিনের এই কর্মসূচিতে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।

শেষ রবিবাসরীয় প্রচারে সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তীও। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সিমলাপাল শিলাবতী নদী ঘাট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। কখনও হুডখোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটেই জনসংযোগ ও নির্বাচনী প্রচার করেন। সিপিআইএম প্রার্থীকে ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল বলেও দলীয় সূত্রে খবর।

সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তী বলেন, এই মুহূর্তে প্রতিটি দিনই স্পেশ্যাল। শাসক তৃণমূলের সীমাহীন দুর্নীতি, চুরি, মহিলাদের সম্মাণহানি, একশো দিনের কাজ এসবই প্রচারে উঠে আসছে। বর্তমান পরিস্থিতিতে মানুষকে একত্রিত করে লড়াই চলছে বলেও তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+