৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, পুরুলিয়ার সভায় তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদীর
পুরুলিয়ায় প্রচারে এসেও তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সম্পর্কে নরেন্দ্র মোদী বিস্ফোরক হয়ে ওঠেন। সন্দেশখালি ঘটনা নিয়েও তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫১ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দুর্নীতি সম্পর্কে বক্তব্য রাখলেন। " আমি নিজে কখনও এত নোট দেখিনি।" দাবি প্রধানমন্ত্রীর।

তোলাবাজ, চুরি তৃণমূলের নীতি। মা মাটি মানুষের কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল। এখন দুর্নীতিতেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। দুর্নীতিকে কিছুতেই প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৪ জুন দেশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। তারপরে এই বিষয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়ার সভামঞ্চ থেকে এই দাবি করলেন নরেন্দ্র মোদী।
প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। জোর গলায় এই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস রাজ্যে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। ভোটের স্বার্থে সব সীমা পেরিয়ে গিয়েছে তৃণমূল। এমনই কড়া মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্দেশখালি ইস্যুতে বরাবর তৃণমূলের বিরুদ্ধে সরব নরেন্দ্র মোদী। পুরুলিয়ার সভাতেও রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন তিনি। " সন্দেশখালিতে পাপ করেছে তৃণমূল কংগ্রেস।" তৃণমূল নেতৃত্ব সন্দেশখালির মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী।
আগামী দিনে পুরুলিয়ার উন্নয়নের কথা বলেন নরেন্দ্র মোদী। উন্নত সড়কপথ, রেলপথের কথা শোনা গিয়েছে তাঁর বক্তব্যে। " যখন বাংলার বিকাশ হবে, তখন ভারতের বিকাশ হবে।" এই কথা বললেন তিনি। রঘুনাথপুরে থার্মাল পাওয়ারের কারখানার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। আগামী দিনে কর্মক্ষেত্রে এই জেলায় জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে সেই বিষয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications