Soumitra Khan: প্রাক্তনকে হারিয়ে ফের সংসদে যাচ্ছেন, সৌমিত্র মুখে শোনা গেল বিষ্ণুপুরকে পৃথক জেলা করার দাবি
টানা তিনবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর 'বিজেপি কর্মীদের মান সম্মান বজায় রাখার জন্য' বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানালেন সৌমিত্র খাঁ। বুধবার ফেসবুক লাইভে একই সঙ্গে 'শান্তি বজায় রাখা'র জন্য বিরোধীদেরও ধন্যবাদ জানান।
সৌমিত্র খাঁ এদিন আরও বলেন, 'সন্ত্রাস' করে কোন লাভ নেই। 'ভোট আসে ভোট যায়', দু'বছর পরেই আবার বিধানসভা নির্বাচন। ফলে পাড়ার ছেলেদের মারধোর করে কোন লাভ হবেনা বলেই তিনি জানিয়েছেন। একই সঙ্গে বিষ্ণুপুরের আই.সি-কেও এক হাত নেন তিনি। বেশ কয়েক জনের নামে তিনি 'কেস' দেওয়ার জন্য মানুষ তৃণমূল বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে ভোট দিয়েছে বলে তিনি দাবি করেন।

তবে একেবারে শেষে 'বিষ্ণুপুরকে পৃথক জেলা' ঘোষণার দাবি জানিয়ে 'কাজ করার জন্য সবার হাত ধরতে' রাজী বলেও জানিয়ে দেন। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তাঁর 'প্রাক্তন' স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডলকে ৫ হাজার ৫৬৭ ভোটে পরাজিত করে তৃতীয়বারের জন্য দিল্লী যাত্রা নিশ্চিত করেন সৌমিত্র।
বিজেপির সৌমিত্র খাঁ-র প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৮০ হাজার ১৩০, তৃণমূলের সুজাতা মণ্ডল পেয়েছেন ৬ লক্ষ ৭৪ হাজার ৫৬৩, যা শতাংশের হিসেবে ৪৪ দশমিক ৬। তৃতীয় স্থানে থাকা সিপিআইএমের শীতল চন্দ্র কৈবর্তের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫ হাজার ৪১১।
গতকাল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ ছিলেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। গত লোকসভা নির্বাচনে এই সুজাতা মণ্ডলই তাঁর হয়ে প্রচার করেছিলেন। সেই প্রচারের জোরেই তিনি জিেতছিলেন। এবারের লোকসভা ভোটের ছবিটা ছিল একেবারেই আলাদা। এবার সেই স্ত্রী প্রাক্তন। সুজাতা মণ্ডল এবার তাঁর প্রতিপক্ষ হয়ে লড়েছেন।
ভোটের দিন একেবারেই নিজেকে হোটেল বন্দি করে রেখেছিলেন সৌমিত্র খাঁ। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। যিনি সৌমিত্র খাঁর হয়ে প্রচার করে জিতিয়েছিলেন। তিনি নিজের জন্য প্রচার করে এবার জিততে পারলেন না। যদিও সৌমিত্র খাঁয়ের জয়ের ব্যবধান খুব বেশি নয়। তার পরে জয়টা জয়নি। সেটা একটি ভোটে হলেও জয়।












Click it and Unblock the Notifications