সৌমিত্র খাঁয়ের মাথার ছিঁট প্রতিদিন বাড়ছে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে? বিষ্ণুপুরে ফের কটাক্ষ সুজাতার
সৌমিত্র খাঁয়ের মাথায় ছিঁট রয়েছে। আর সেই ছিঁট দিন দিন বাড়ছে। তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রচারে বেরিয়ে এই কথা বললেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আগামী ২৫ তারিখ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার চলছে গোটা লোকসভা কেন্দ্র ঘিরে। তবে সুজাতা বনাম সৌমিত্র 'তু তু ম্যায় ম্যায়' একই অবস্থানে রয়েছে।
মঙ্গলবার গঙ্গাজলঘাঁটিতে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল। তিনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। এই মিছিল বহু মানুষকে নিয়ে হয়েছে। মানুষের পূর্ণ সমর্থন তৃণমূল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। এমনই দাবি করছেন সুজাতা মন্ডল।

সৌমিত্র খাঁ বিজেপির হয়ে লড়ছেন সুজাতা। তার সম্পর্কে বলেন, " ওনার মাথার ছিঁট আছে। ওই ছিঁটটা দিনের পর দিন বাড়ছে। তবে আগামী ৪ জুনের পর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওনার মানসিক রোগের চিকিৎসার ব্যবস্থা করানো হবে।" নাম না করে সুজাতা আরও বলেন, " মানুষের জন্য কোনও কাজ করেননি। শুধু বহু বিবাহ আর বহু দল পরিবর্তনে পারদর্শী।"
সুজাতা বলেন, " বিষ্ণুপুর লোকসভায় আমরা জিতেই গিয়েছি। ওন্দা বিধানসভার লিডের উপর জেতার মার্জিন বাড়বে। " আনুমানিক কত ভোটে জিতবেন? এই প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, " আমি জ্যোতিষ বিদ্যায় পারদর্শী নই'।"
এ দিনের পদযাত্রায় বহু মানুষের সমাবেশ হয়েছে। সেই বিষয়ে সুজাতা বলেন, আজকের জনজোয়ার প্রমাণ করছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতছে। জোড়া ফুল ফুটছে। বহিরাগত নাড্ডা চাড্ডা গাড্ডার কোনও স্থান নেই।"
সুজাতা মন্ডলের সমর্থনে গত দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গিয়েছেন। তিনি সুজাতাকে জেতানোর আবেদন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিষ্ণুপুর লোকসভা প্রচার করে গিয়েছেন।












Click it and Unblock the Notifications