'ধনে বংশে নির্বংশ' হতে চলেছেন সৌমিত্র খাঁ? এবার কী বললেন সুজাতা মন্ডল?
সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল একে অপরকে আক্রমণ করেই চলেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেও সৌমিত্র খাঁকে আক্রমণ করেছিলেন সুজাতা। রবিবার সেই আক্রমণের মাত্রা আরও কয়েক গুণ চড়িয়ে দিলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
"এবার উনি ধনে বংশে নির্বংশ' হতে চলেছেন। এবার চার জুন 'প্রাক্তন' হওয়ার পালা।" জোরালো গলায় এই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। সকালে তিনি প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। কিন্তু কেন এমন বক্তব্য রাখলেন সুজাতা?

রবিবার সকালে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেস এবারের ভোটে হানি ট্র্যাপের ব্যবস্থা করতে পারে। সুন্দরী মহিলাদের দিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের 'ফাঁসানো'র চেষ্টা করবে তৃণমূল। বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর।
অতীতেও এমন কাজ তৃণমূল কংগ্রেস করেছে। এই অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। বাইরে থেকে আসার নির্বাচন কমিশনারদের সাবধান করেছেন বিজেপি প্রার্থী। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এবার তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বলেন, " উনি আসলে ভয় পেয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল।"
আরও সুর চড়িয়ে সুজাতা বলেন, " এবার উনি 'ধনে বংশে নির্বংশ' হতে চলেছেন। এবার ৪ জুন 'প্রাক্তন' হওয়ার পালা। এটা মনে রাখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে, তাকে তুলে ধরেন। উনি ভয় পেয়েই এসব কথা বলছেন।" দাবি করেন সুজাতা৷












Click it and Unblock the Notifications