জয়পুরে প্রচারে বেরিয়ে বিডিওকে ধমক দিলেন সৌমিত্র খাঁ, পক্ষপাতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শুক্রবার তিনি রীতিমতো এলাকার বিডিওকে ধমক দিলেন। জেলা পুলিশের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
জয়পুর এলাকায় বিজেপির প্রচারে বাধা দেওয়া হচ্ছে৷ দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ। পঞ্চায়েতের মতো লোকসভা ভোটও করতে না দেওয়ার চক্রান্ত চলছে বলে তিনি দাবি করেন।

শুক্রবার ওই এলাকার হেতিয়া শান্তিনাথ শিব মন্দিরে পুজো দেন সৌমিত্র। এরপর প্রচারে বেরিয়েছিলেন। তিনি জয়পুর বিডিও অফিসে পৌঁছান। সেখানে অফিসে বিডিও উপস্থিত ছিলেন। বিডিওকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।
জয়পুরের বিডিওকে উদ্দেশ্য করে সৌমিত্র বলেন, "আপনারা তৃণমূলের দালালি করছেন।" বিডিও কিছু বলতে চাইলেও বলার সুযোগ পাননি বলে খবর। সেই অফিস থেকে সৌমিত্র খাঁ বেরিয়ে জয়পুর থানাতেও যান। কিন্তু তিনি ওসির দেখা পাননি।
"অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী আসেনি কেন? জবাব দিতে হবে। উত্তরবাড়-জগন্নাথপুরে যেভাবে মানুষের উপর অত্যাচার চলছে। জানতে গিয়েছিলাম, ওসি পালিয়ে গিয়েছে৷" কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। পুলিশ এখনও তৃণমূলের হয়ে কাজ করছে। দাবি বিষ্ণুপুরের সাংসদের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিগত পঞ্চায়েত ভোটে জয়পুর থানার ওসি ভোট করতে দেননি। নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দেওয়াল লিখন মুছে দিয়েছেন।" তিনি আরও বলেন, "নির্বাচন ঘোষণার পরই এর বিরুদ্ধে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব।"
জয়পুর ব্লক এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সৌমিত্র খাঁ। জয়পুর পঞ্চায়েত এলাকা তৃণমূলের দখলে। এদিন সাংসদ বলেন, "লোকসভা ভোটের পর আমরা পঞ্চায়েত দখল করে নেব।" বিজেপি কর্মীদের উদ্ভুদ্ধ করার কাজ করেন তিনি।
তিনি বিডিওর সঙ্গে কেন এমন ব্যবহার করেছেন? তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। একজন সরকারি আধিকারিকের সঙ্গে এমন ব্যবহার করা যায়? প্রশ্ন উঠেছে। তৃণমূলও পালটা প্রচার শুরু করেছে।












Click it and Unblock the Notifications