Loksabha Vote 2024: 'এবার আমার চোরেদের বিরুদ্ধে লড়াই', প্রচারে বেরিয়ে সুজাতাকে নিশানা সৌমিত্রর

লোকসভা ভোটের রবিবাসরীয় প্রচার জমজমাট। সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন শাসক বিরোধী দুই দলের প্রার্থীরা। মিটিং মিছিল থেকে শুরু করে জনসংযোগ, জনসভা চলছে সকাল থেকে। সকাল সকাল প্রচারে বেরিয়েছেন বাঁকুড়ার দুই যুযুধান।

'এবার আমার চোরেদের বিরুদ্ধে লড়াই' রবিবার বড়জোড়ায় একটি বেসরকারী লজে দলের এক সভায় যোগ দিতে এসে শাসক তৃণমূলকে আক্রমণ করে এমনই দাবি করলেন 'বিদায়ী' সাংসদ তথা এবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার তাঁর অন্যতম প্রতিদ্বন্দী 'প্রাক্তন' স্ত্রী তৃণমূলের সুজাতা খাঁ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'চোরের দলে কে থাকলো কে প্রার্থী হলো আমার ভেবে কাজ নেই, ওই দলে যে প্রার্থী হয়েছে সেই হারবে' বলেও তিনি দাবি করেন।

soumitra-khan3761

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর সাংসদ জীবনের সেরা সময় শেষ পাঁচ বছর। তার কারণ বাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই পাঁচ বছরে ১১ টি কেন্দ্রীয় প্রকল্প আমি নিয়ে আসতে পেরেছি। মশাগ্রাম, বিষ্ণুপুর-জয়রামবাটি রেলপথ, বীর হাম্বির ওভার ব্রীজ, মডেল স্টেশান তার মধ্যে অন্যতম বলে তিনি জানান।

সবশেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মানুষ বলছে আমিই জিতবো', তবে এবার তাঁরা তাঁকে আরও 'ভালো জায়গা'য় দেখতে প্রত্যাশী। তবে সেই 'ভালো জায়গা' কি তা অবশ্য খোলশা করেননি 'দাপুটে' এই বিজেপি সাংসদ।
এদিন বড়জোড়ার ওই বেসরকারী লজে আসন্ন লোকসভা ভোটের রণ কৌশল ঠিক করতেই স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রার্থী সৌমিত্র খাঁ এর এই বৈঠক বলে জানা গেছে। যদিও বিজেপি নেতৃত্বের তরফে বৈঠকের 'এজেণ্ডা' সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+