তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে কী সম্পর্ক সায়নীর! কুরুচিকর মন্তব্যে বিস্ফোরক সৌমিত্র
সায়নী ঘোষ ও কুন্তল ঘোষের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই সম্পর্কের বিষয়টি তদন্তকারীদের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি।
বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতারা গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায়। আর তা নিয়ে নিত্যদিন রাজনৈতিক তরজা অন্য মাত্রা নিতে শুরু করেছে। সম্প্রতি গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর সঙ্গে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের ছবি নিয়ে বিরোধীরা কু-রুচিকর মন্তব্য করতেও ছাড়ছে না।

শুক্রবার এ প্রসঙ্গে বোমা ফাটালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিতে গিয়ে সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "সায়নী ঘোষ নাচতে নাচতে অনেকের বিরুদ্ধে কেস করেন'। কয়েক বছর আগে তিনি দেবাদিদেব মহাদেবকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন।
এরপর তিনি বলেন, আমি বলছি কুন্তল ঘোষ ও সায়নী ঘোষের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল কি না, বিষয়টি সম্পর্কে তদন্ত করে দেখা দরকার। সম্প্রতি সামনে আসা একটি ছবিকে ঘিরে এমনই কুরুচিকর মন্তব্য করেন বিজেপির সাংসদ। বিরোধীরা এই ছবি সামনে আসার পর আক্রমণ করছেন, কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন সৌমিত্র।
সম্প্রতি সায়নীকে হারিয়ে বিধায়ক হওয়া অগ্নিমিত্রা পাল বলেন, উনি তৃণমূলের যুব সংগঠনের নেত্রী। তাঁর সঙ্গে দেখা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে জড়িত কুন্তল ঘোষকে। কুন্তল কোটি কোটি টাকা চুরি করেছে। তাই এই নিয়োগ দুর্নীতিত কে কে জড়িত তা আমরা জানতে চাই।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও সায়নী ঘোষ ও কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেন। তিনি কুন্তল ও সায়নীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দেন। এবং এই সম্পর্কের ব্যাপারে খতিয়ে দেখা উচিত তদন্তকারীদের, এমন মন্তব্য করেন তিনি।
সায়নী ঘোষ এর আগে বলেছিলেন, কুন্তল ঘোষকে চিনি না, কখনই এ কথা বলব না। একাধিক ছবিতে কুন্তল ঘোষকে আমার সঙ্গে দেখা গিয়েছে, সেটাও আমার অজানা নয়। প্রচুর মানুষের সঙ্গে রোজ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়। অনেকেই এসে আমাদের সঙ্গে ছবিও তোলেন। তারপর কুন্তল ঘোষ আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও আমাদের সংগঠনের এক যুব নেতা হিসেবে চিনি।
এই পরিস্থিতিতে কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে জড়িয়ে নানা অভিযোগ করা হচ্ছে। বিরোধীরা সবাই সরব হচ্ছেন। সৌমিত্র খাঁও সেই সুর মিলিয়ে সায়নী ঘোষকে একহাত নিলেন। একইসঙ্গে তিনি কুরুচিকর মন্তব্য করতে পিছপা হলেন না।












Click it and Unblock the Notifications