Soumitra Khan: 'মিথ্যা বুজরুকি বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষকে দেবেন না', মমতাকে পাল্টা তোপ সৌমিত্রর
দম থাকলে অরিজিনালভাবে নিয়ে আসুন, মিথ্যা বুজরুকি বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষকে দেবেন না', মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার রাইপুরে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই সৌমিত্র খাঁকে নিশানা করেছেন। তিনি বলেছেন অনেক ছবি রয়েছে বিষ্ণুপুরের সাংসদের সেগুলি তিনি ফাঁস করে দিতে পারেন।
তার প্রেিক্ষতেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেছেন, 'আপনি দীপক ঘোষকে মনে করুন, আমি চাইছি আপনি সব সামনে নিয়ে আসুন। স্বামী-স্ত্রীর পূরানো ছবি থাকতেই পারে। দম থাকলে অরিজিনালভাবে নিয়ে আসুন, মিথ্যা বুজরুকি বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষকে দেবেননা'। তাঁর 'ভাইপো'র মতো সৌমিত্র খাঁ নন বলেও তিনি দাবি করেন।

প্রসঙ্গত উল্লেখ্য বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রে প্রার্থী করেছে সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। গত লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেবার না না করণে বিষ্ণুপুরে প্রার্থী হয়েও ঢুকতে পারেননি তিনি। তার হয়ে সেসময় বিষ্ণুপুরে প্রচার চালিয়েছিলেন সুজাতা। এবং সেই প্রচারেই জিতেছিলেন সৌমিত্র খাঁ। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে সংসারে ভাঙন ধরে তাঁদের। সুজাতা মণ্ডল বিজেপি ছেড়ে বেরিয়ে এসে তৃণমূলে যোগ দেন।
সুজাতার তৃণমূলে যোগ দেওয়ার পরেই সৌমিত্র খাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। এবং শেষ পর্যন্ত আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এবং বিধানসভা ভোটের দিন ঘোষণার কয়েকমাস আগেই সেই আইনি বিচ্ছেদ হয়ে িগয়েছে তাঁদের। তারপরেই বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করা হয় সুজাতাকে। প্রথম দিন থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন সুজাতা মণ্ডল। প্রচার যুদ্ধে একে অপরকে আক্রমণও শানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications