'বিদেশে পালিয়ে যাবে', তৃণমূল কর্মীদের সাবধান করে অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁ-র
পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মাস ধরে চলবে এই জেলা সফর। তারই মাঝে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি দাবি করেছেন, দলের নেতাদের ফাঁসিয়ে দিয়ে বিদেশে পালিয়ে যাবেন অভিষেক।
সৌমিত্র খা দাবি করেছেন, 'নিজের দলের লোককে কিভাবে জেল খাটাতে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানেনা'। রবিবার বাঁকুড়ার সোনামুখী দলের এক প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখছিলেন তিনি। সৌমিত্র খাঁ এদিন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে তোমরা নাচানাচি করছো, তোমাদের উস্কিয়ে দিয়ে ও নিজে বিদেশ পালাবে'।

এদিন প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সোনামুখীর বিডিও দেবলীনা সর্দারকে 'ছোটো বোন' সম্বোধন করে বলেন, আপনি কান খুলে শুনে রাখুন এরপর স্থানীয় বিধায়কের কাজ আটকালে আপনাকে সোনামুখী ছাড়া করবো। একই সঙ্গে 'তৃণমূলের চাকরে'র মতো আচরণ করলে বিডিওকে তাঁর অফিসে ঢুকতে দেবেননা বলে হুঁশিয়ারি দেন তিনি।

সৌমিত্র খাঁ এর নিশানায় ছিলেন সোনামুখী থানার আই.সি-ও। আই.সি-র উদ্দেশ্যে তিনি বলেন, 'তৃণমূলের কথায় আপনি বিজেপি কর্মীদের দূর ছাই দূর ছাই করে তাড়িয়ে দেনন'। এটা মেনে নেবোনা। ফের এরকম হলে প্রাণ যায় যাবে, প্রয়োজনে জেলে যেতে হয় যাবেন, গুলি খেতে হলেও খাবেন সোনামুখী থানার কোন পুলিশ কর্মী আধিকারিককে থানা থেকে বের হতে দেবেননা বলেও হুঁশিয়ারী দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, বিডিও ছোটো বোনের মতো। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের কাজ উনি করছেননা। উনি কাওকেই পাত্তা দেননা। দূর্ণীতি হয়ে থাকলে বিষয়টি কেন্দ্রকে চিঠি দিয়ে জানাবেন বলেও জানান।












Click it and Unblock the Notifications