বাঁকুড়ায় তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সৌমিত্র-লকেটের

তালডাংরায় ভোটের প্রচারে গিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন দুই বিজেপি নেতৃত্ব সৌমিত্র খাঁ ও লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সাংসদ সৌমিত্র খাঁ। এই কেন্দ্রে বিজেপি যথেষ্ট প্রচারে মানুষের সাড়া পাচ্ছে। দাবি করলেন সাংসদ।

আরজি করের ঘটনা মানুষের মনে রয়েছে। ভোটের প্রচার মানুষ তাদের প্রতি সাড়া দিচ্ছে। দাবি করেছেন বিজেপি সাংসদ। সনাতনী মা-বোনদের রক্ষা করতে হবে। সনাতনী মা - বোনরা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছেন। অভিযোগ করলেন সাংসদ।

locket chattarjee

পশ্চিমবঙ্গকে একমাত্র বিজেপি বাঁচাতে পারে। নরেন্দ্র মোদী এলে পশ্চিমবঙ্গ বাঁচবে। তৃণমূলকে দূর হটাও। আরজি কর কাণ্ড নিয়ে মানুষ দুশ্চিন্তায় রয়েছে। বাঁকুড়ার টেরাকোটা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে৷ তৃণমূল কোনও কাজ করেনি এর উন্নতির জন্য। মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন। আর এদিকে ছেলেদের বাইরে কাজ করতে যেতে হচ্ছে। রাজ্যের উন্নতিতে তৃণমূলকে সরাতে হবে। এই দাবি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

লকেট চট্টোপাধ্যায় তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি অভিভাবক। তবুও এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। ফলে মহিলাদের রক্ষা করতে পারে একমাত্র মহিলারাই। আর সব সময় বিজেপি মহিলাদের সঙ্গে আছে। এমনই দাবি করেছেন বিজেপি নেত্রী।

বাঁকুড়ার তালডাংরায় বিধানসভা উপনির্বাচন। ওই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তার সমর্থনে বুধবার পাঁচমুড়ার কুমোরপাড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। বিজেপি ভালো ফলের আশায় রয়েছে। প্রচারও চলছে জোরকদমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+