জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে চমকে উঠলেন আদিবাসীরা, খবর পেয়ে ছুটে গেল পুলিশ
জঙ্গলে কাঠ কুড়োতে যান তাঁরা। নতুন কোনও কথা নয়। কিন্তু বুধবার সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে তাঁরা যা দেখলেন তাতে ভয় পেয়ে ছুটে চলে আসেন গ্রামে। অন্যান্যদের জানান জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে সব হাড়গোর।
গভীর জঙ্গলে বেশ কিছু হাড়গোড় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার জঙ্গল মহলে। বুধবার সকালে সিমলাপাল থানা এলাকার পার্শ্বলা গ্রাম পঞ্চায়েতের খড়খড়ির জঙ্গলে হাড়গোড় উদ্ধার হয় বলে জানা গেছে।
স্থানীরা জানিয়েছেন এলাকার কিছু মানুষ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বেশ কিছু হাড়গোড় দেখতে পেয়ে তারাই পুলিশে খবর দেন। তবে হাড় কোন মানুষ নাকি জীবজন্তর বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই।

পরে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ হাড় উদ্ধার করে আনে। ঘটনার তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ঐ হাড়গুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে জঙ্গলমহলে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। বাঘের দেখাও মিলেছিল। সেই বাঘের হামলা থেকে বাঁচতে আদিবাসীরাই ফাঁদ পেতে সেটিকে মেরে ফেলে।
কোনও অজানা জন্তুর হাড়গোড় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গলে সাধারণ একাধিক প্রাণির বাস। আবার নতুন করে বাঘ-চিতাবাঘের মতো কোনও জন্তুর আবির্ভাব হল কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। আতঙ্কে দিনভর গ্রামের মানুষ জঙ্গলমুখো হননি।












Click it and Unblock the Notifications