উনি নাটক করতে ভালোবাসেন, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সৌমিত্র খাঁর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দুর্ঘটনায় পড়েছিলেন। সামান্য আঘাতও লেগেছিল তাঁর। সেই বিষয় নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। সেই তালিকায় এবার বিষ্ণুপুরের সাংসদ।
পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি বক্তব্যও রাখেন। সেই সভায় লোক হয়নি। এমনই দাবি করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে ভালোবাসেন। এই কটাক্ষও করেন তিনি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নমঃ নবমতদাতা অভিযান' অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দেশের সঙ্গে এই রাজ্যেও বিজেপির তরফে কর্মসূচি নেওয়া হয়।বৃহস্পতিবার বড়জোড়ার একটি বেসরকারি লজে দলের যুব মোর্চার আয়োজনে নতুন ভোটারদের উপস্থিতিতে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ। সৌমিত্র বলেন, "উনি নাটক করতে ভালোবাসেন। বাংলার কিছু কিছু মানুষ নাটক দেখতে ভালোবাসেন। বর্ধমানের সভায় লোকজন হয়নি, তাই এমন করছেন।" নাম না করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন তিনি।
রাজ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। রাজ্যে বিজেপি নেতাদের জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। কর্মী - নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেই বিষয়ে সৌমিত্র খাঁ বলেন, অমিত শাহ রাজ্যে আমাদের ৩৫ টি আসনের টার্গেট দিয়েছেন। ওই টার্গেটের দিকে তাঁরা এগিয়ে যাচ্ছেন।
রাম মন্দির প্রসঙ্গে সাংসদ বলেন, রাম মন্দির হিন্দুদের হৃদয়ে আছে। যারা রাম মন্দিরের বিরোধিতা করছেন, হিন্দু ভোট তারা পাবেন না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় জখম হয়েছেন। বিজেপি নেতারা সেই নিয়ে কটাক্ষ করছেন। দিলীপ ঘোষ এই বিষয়ে তির্যক মন্তব্য করেছেন। বিদ্রুপের সুরে তিনি বলেন, বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এমন হচ্ছে? শুধুই কি খবর করার জন্য?












Click it and Unblock the Notifications