Saumitra Khan: প্রাক্তনের সঙ্গে 'লড়াই'তে জিত! 'বর্তমানে'র সঙ্গে কীভাবে জামাইষষ্ঠী কাটালেন সৌমিত্র
Saumitra Khan: সদ্য মিটেছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। প্রকাশিত হয়েছে ফলাফলও। আর সেখানেই হাই ভোল্টেজ কেন্দ্র বিষ্ণুপুরে নিজের প্রাক্তন স্ত্রী হারিয়েছেন সৌমিত্র খাঁ। তবে তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি চর্চার তুঙ্গে ব্যক্তিগত জীবনও। তাঁর জীবনে সুজাতা এখন প্রাক্তন।
কার্যত সবার নজর এড়িয়েই দ্বিতীয় বিয়ে সেরেছেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) । আর তাঁর দ্বিতীয় বিয়ের পর বুধবার ছিল প্রথম জামাইষষ্ঠী৷ স্ত্রী এবং মেয়েকে নিয়ে বুধবার শিলিগুড়িতে হাজির হন তিনি৷ হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায় একেবারে নতুন বরের মতো সেজেছিলেন সৌমিত্র৷

যা দেখে কিছুটা অবাকই হন শ্বশুরবাড়ির লোকজন। শিলিগুড়ির সাংসদ জামাই সৌমিত্র খাঁ (Saumitra Khan) খেতে ভালোই বাসেন, তবে একটু সাবধানে। রাতে এক একদমই মাংস নয়, পোস্ত বাটাই সবচেয়ে প্রিয় তাঁর। তবে শাশুড়ির হাতের রান্নার মজাই আলাদা।
তাই তো কাজকর্ম বাদ দিয়ে স্বস্ত্রীক জামাই ষষ্ঠীর দিন শিলিগুড়িতে ছুটে যান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সাংসদ জামাইয়ের পছন্দের রকমারি পদ নিজের হাতে রান্না করেছিলেন শাশুড়ী করুনা রায় চৌধুরী। পাতে শাক, পাঁচ রকম ভাজা, চিংড়ি মাছ ভাপা, কাঁচকলার চোকলা বাটা।
আর সব থেকে পছন্দের খাসির মাংস। সাংসদ জামাই আসবে বলে সকাল থেকেই জোর প্রস্তুতি চলছিল শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরের রায়চৌধুরী পরিবারে। শ্বশুরবাড়িতে নেমেই মিষ্টির হাড়ি তুলে দেন শাশুড়ির হাতে। উল্লেখ্য, সৌমিত্রর বর্তমান স্ত্রী পারমিতা রায় চৌধুরী একজন আইনজীবী। এবার উকিলের সঙ্গে রাজনৈতিক নেতার সম্পর্ক কতটা গভীর থাকে সেটাই দেখার!












Click it and Unblock the Notifications