সারদা মায়ের জন্মদিনে জয়রামবাটিতে উৎসব, বেলুড়-দক্ষিণেশ্বরেও মানুষের ঢল

আজ বুধবার সারদা মায়ের জন্মদিন। ১৭১ তম জন্মতিথি উৎসব পালিত হল বাঁকুড়ার জয়রামবাটি 'মাতৃ মন্দিরে'। এদিন ভোর থেকে মাতৃ মন্দিরে মঙ্গলারতি হয়। পরে রামকৃষ্ণ পরমহংস দেব, সারদা মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। বেলুড়, দক্ষিণেশ্বরেও দিনভর চলে অনুষ্ঠান।

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী।

সারদা মা

তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে হুগলির কামারপুকুর গ্রামের গদাধর (শ্রীরামকৃষ্ণের) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে উৎসবের মেজাজ। জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে।

ফুল, মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে 'মায়ের বাড়ি'। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে বিশেষ দিনটি পালিত হয়। এদিনও দর্শনার্থীরা মাতৃ মন্দিরে প্রবেশাধিকারের সুযোগ পান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা বিশেষ পুজাপাঠে অংশ নেন। মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন বহু মানুষ।

রাজ্যের বিভিন্ন জায়গার রামকৃষ্ণ মিশনেই এই দিনটি পালন করা হয়। দক্ষিণেশ্বর মন্দিরে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। মায়ের ঘর রয়েছে সেখানে। আজ বহু ভক্ত সমাগম হয় দক্ষিণেশ্বর মন্দিরে। এছাড়াও বেলুড় মঠেও সারদা মায়ের জন্মদিন পালন করা হয়। সকাল থেকে সেখানেও ছিল সাজো সাজো রব। ভক্তদের মধ্যেও প্রবল উৎসাহ দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+