ঘূর্ণিঝড় দানার প্রভাবে ইন্দাসে ভাঙছে পাড়, যে কোনও দিন তলিয়ে যেতে পারে ঘরবাড়ি

ডানার প্রভাবে জলস্তর বেড়ে গিয়েছে। আর তার প্রভাবে ভাঙন শুরু হয়েছে এলাকায়। রীতিমতো আতঙ্কে কাটছে সাধারণ মানুষের৷ একমাত্র শিশুশিক্ষা কেন্দ্রটি ভাঙণের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

ডানা'র প্রভাবে বৃষ্টি অব্যাহত বাঁকুড়ায়। ফলে জেলার প্রায় সব নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে। এই অবস্থায় ইন্দাসের করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েতের শেখডাঙা গ্রামের বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ছে। এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া দেবখালের পাড় ভাঙছে।

Bankura

বিপত্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দেবখালের করাল গ্রাসে গ্রামের একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটি তলিয়ে যেতে পারে। জলের নীচে চলে যেতে পারে এলাকার চারটি বসত বাড়িও।

গ্রামবাসীদের তরফে আরও জানানো হয়েছে, সারা বছর আপাত শান্তই থাকে এই দেবখাল। তবে বর্ষা সহ নিম্নচাপ জনিত বৃষ্টির দিনগুলিতে ভয়ঙ্কর হয়ে ওঠে দেবখাল। এর মধ্যেই বিগত ২০০৩ সালে দেবখালের পাড়ে গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রটি গড়ে ওঠে। কিন্তু সংস্কারের অভাবে বছরের পর বছর ক্রমশ পাড় ভাঙতে থাকে দেবখালের।

বর্তমানে পরিস্থিতি অত্যন্ত দুশ্চিন্তার। ওই শিশুশিক্ষা কেন্দ্রটি সহ চারটি বসতবাড়ি যে কোনও মুহূর্তে দেবখালের জলে তলিয়ে যেতে পারে। ফলে ওই শিশু শিক্ষাকেন্দ্রে কচি কাঁচাদের পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকেরা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে তারা অভিযোগ করেন।

এই বিষয়ে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিডিও ও মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে। জেলাশাসকেও লিখিত আকারে জানানো হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ওই কাজে হাত দেওয়া হবে। তিনি এই আশ্বাস দেন।

স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়ার দাবি, তাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বিধায়ক তহবিলের টাকাই খরচ করতে পারছেন না। এমন মারাত্মক অভিযোগ আসছে। শেখডাঙা গ্রামের দেবখালের বিষয়টি বিধানসভার অধিবেশনে তিনি উত্থাপন করবেন। এই কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+