RG Kar Hospital: এটা বাংলাদেশ নয়, হাত গুলো ভেঙে গুঁড়িয়ে দেব! চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল সভাপতি

RG Kar Hospital Doctor Death: 'এটা বাংলাদেশ নয়, অরাজনৈতিক নয় রাজনীতির পতাকা বের করুন হাত গুলো ভেঙে গুঁড়িয়ে দেবো'- এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর তরজা। তৃণমূল নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধীরা।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। অবিলম্বে ওই শাসকনেতার ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। পথে নেমে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দল সহ বিভিন্ন মানুষ।

RG Kar Hospital Doctor Death

পাল্টা তৃণমূলের তরফেও 'ধর্ণা ও অবস্থান' কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। শনিবার বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে সেই সভা হয়। আর সেখানে বক্তব্য রাখতে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়। একই সঙ্গে ওই ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এর আগে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জীকে 'অতিত দিনের ইতিহাস পড়া'র পরামর্শ দেওয়ার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি।

পরে ওই বক্তব্য বিষয়ে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখার্জীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আর.জি করের ঘটনা এখন সিবিআই তদন্ত করছে, বিচার করছে সুপ্রিম কোর্ট। এখন 'জাস্টিস বাদ দিয়ে কেউ অগণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে হাত গুঁড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম নেতা ও বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্ত্তী বলেন, মিনাক্ষীর বয়স কম হতে পারে, কিন্তু আমরা তো দেখেছি। রিজওয়ানুরের ঘটনার সময় তৃণমূল নেত্রী ও তাঁর সাঙ্গপাঙ্গোরা বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন। এখনও তাহলে এরা পদত্যাগ চান।

এখন হাসপাতাল গুলিতেও দূর্ণীতি হচ্ছে, বিষয়টি পরিস্কার হয়ে গেছে। যে তৃণমূল সভাপতি হাত ভাঙ্গার কথা বলছেন, তিনি আগে হাঁটতে শিখুন বলেও প্রাক্তন সিপিআইএম বিধায়ক কটাক্ষ করেন।

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'বাবুরাম সাপুড়ে সাপ গুলিকে ফোঁস ফোঁস করতে বললেও এদের বিষ নেই। সাধারণ মানুষ ও বিজেপির আন্দোলনের ফলে এদের বিষ দাঁত ভেঙে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর.জি কর ইস্যু থেকে মুখ ঘোরাতেই এই সব কথা উনি বলছেন বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+