এই পাড়ায় ঘরে ঘরে রয়েছেন 'রাম'! বাঁকুড়ার এই ইতিহাস জানলে অবাক হবেনই

Ram Mandir Inauguration: হাতে আর কয়েক ঘণ্টা! শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রামলালার মন্দির ও বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হবে। আর তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা ঘিরে দেশজুড়ে চরম উন্মাদনা রামভক্তদের মধ্যে।

আর ঠিক তখনই 'কূলদেবতা' রামকে ঘিরে উৎসবের (Ram Mandir Inauguration) প্রস্তুতি শুরু করেছেন বাঁকুড়ার সানবাঁধা গ্রামের রামপাড়ার মুখোপাধ্যায় পরিবারেও। বিগত সাত পুরুষ এবং বর্তমানে কুড়িটি পরিবারের মানুষের হাত ধরে শালগ্রাম শিলা রাম হিসেবে পূজিত হয়ে আসছেন।

Ram Mandir Inauguration:

মুখোপাধ্যায় পরিবার সূত্রে খবর, তাঁদের পূর্ব পুরুষ অপুত্রক ছিলেন। পরে বেনারস থেকে শালগ্রাম শিলা এনে রামরুপে পূজা শুরুর পাশাপাশি শ্রীরামচন্দ্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন তাঁর পরিবারে পুত্র সন্তান জন্মালে 'রাম নামে তাদের নামকরণ করা হবে'। আর সেই প্রথা এখনও চলে আসছে।

আর তা মেনেই এই পরিবারের পুত্র সন্তানদের নামের আগে 'রাম' যোগ থাকবেই। অন্যদিকে প্রথা মেনে এখনও প্রতিদিন শালগ্রাম শিলা রাম হিসাবেই তিনবার পূজা হয়। সকালে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে পূজা করা হয়।

এই পরিবারের সদস্য রামনিধি মুখোপাধ্যায়, রামকানাই মুখোপাধ্যায়, রামরঞ্জন মুখোপাধ্যায় থেকে বর্তমান প্রজন্মের রামচরণ মুখোপাধ্যায় বলেন, অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে।

আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) হবে। প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালারও। একটা ঐতিহাসিক মুহূর্ত বলে মত রামচরণ মুখোপাধ্যায়ের। আর তাই সেদিন বাঁকুড়ার ওই মন্দির অর্থাৎ রামপাড়ার রাম মন্দিরে বিশেষ পূজা পাঠ হবে। বলে জানানো হয়েছে। পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হবে।

একই সঙ্গে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে তাঁরা জানান। প্রত্যেক বছর রাম নবমীর দিনে বিশেষ পুজো হয়। তবে এবার বিষয়টি অন্যরকম। আর তাই আগামী ২২ জানুয়ারিও পুজো হবে মন্দিরে। আর সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেতে রয়েছেন সে পাড়ার মানুষ।

অন্যদিকে অযোধ্যা জুড়েও একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবার সেই অযোধ্যার আঁচ এসে পড়ল বাংলার বাঁকুড়াতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+