Train Accident: ওন্দা রেল দুর্ঘটনায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের! ১৪ ঘণ্টা পর চলল ট্রেন

Train Accident In Bankura: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ওন্দা রেল স্টেশন। আপ এবং ডাউন লাইনে ধীরে ধীরে শুরু হচ্ছে পরিস্থিতি। যদিও লুপ লাইনে এখনও এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। ওই লাইনেও যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা রেলের তরফে চালানো হচ্ছে।

এমনটাই জানিয়েছেন সাউথ ইস্টার্ণ রেলওয়ের জিএম অর্চনা যোশী। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। সরজমিনের পুরো বিষয়টি দেখেন। কীভাবে এই ঘটনা সে বিষয়ে রেলের অন্যান্য আধিকারিকদের ( Train Accident In Bankura) সঙ্গে কথাও বলেছেন বলে খবর।

ওন্দা রেল দুর্ঘটনায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের!

ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে সাসপেণ্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে মালগাড়ির লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে। তাৎপর্যপূর্ণ ভাবে ঘটনায় দুই সিএলআইকেও সাসপেণ্ড করা হয়েছে। সাম্প্রতিককালে কোনও দুর্ঘটনায় সিএলআইকেও সাসপেণ্ড করার নজির নেই।

মূলত সিএলআইরা ট্রেন চালকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। হঠাত কেন সাসপেন্ড তা অবশ্য স্পষ্ট নয়। রেলের আধিকারিক বলছেন, চালুক ঘুমিয়ে পড়াতেই নাকি এত বড় ঘটনা। অন্যদিকে ইস্টার্ণ রেলওয়ের জিএম অর্চনা যোশী জানিয়েছেন, ওন্দা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দূর্ঘটনার ৫ ঘন্টা পর আপ লাইনে পরিষেবা চালু হয়।

এরপর সন্ধ্যা ৬ টা ২০ নাগাদ প্রায় ১৪ ঘন্টা পর ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। যদিও লুপ লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ আছে বলেও জানিয়েছেন তিনি।] বলে রাখা প্রয়োজন, এদিন একেবারে ভোর ৪টে ৪ মিনিটে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

বাঁকুড়ার ওন্দা গ্রাম রেল স্টেশনের ডাউন কেবিনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় আরেকটি মালগাড়ি পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় মালগাড়িটির।

ধাক্কা মেরে উল্টে যায় মালগাড়িটির ইঞ্জিন।

ধাক্কা মেরে উল্টে যায় মালগাড়িটির ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাইয়া যায়নি। তবে মালগাড়ি না হয়ে যাত্রীবাহী কোনও ট্রেন থাকলে ঘটনা আরও ভয়ঙ্কর হতো বলে দাবি স্থানীয়দের। তবে এই ঘটনার পর আজ রবিবার একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+