Goods Train Derailed: বিশাল আওয়াজ, লাইন থেকে ছিটকে গেল একাধিক বগি! ফের রেল দুর্ঘটনা বাংলায়

Goods Train Derailed: ফের ট্রেন দুর্ঘটনা। বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। কার্যত লাইন থেকে ছিটকে গিয়েছে একাধিক বগি। যার ফলে সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে ওই লাইনে ট্রেন চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে কার্যত বন্ধ রয়েছে ওই লাইনের ট্রেন চলাচল (Goods Train Derailed) । যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। লাইন থেকে সরানো 'অভিশপ্ত' মালগাটিকে। এমনকি ছিটকে যাওয়া বগিগুলোকেও সরানোর কাজ করা হচ্ছে বলে খবর।

Goods Train Derailed

জানা যাচ্ছে, আদরা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশন লাইনচ্যুত হয় মালগাড়িটি (Goods Train Derailed) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির রেক থেকে পাথর নামানো হচ্ছিল। সেই সময় হঠাত করেই প্রবল শব্দ হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন সংলগ্ন এলাকায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রীতিমত ঘটনাস্থলে ছুটে স্থানীয় মানুষজন। দেখেন, মালগাড়িটির অন্তত দু থেকে তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। কীভাবে এই ঘটনা তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি রেল আধিকারিকদের। এমনকি মালগাড়ির চালক এবং অন্যান্যদেরও ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।

গত কয়েকদিনে একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। এমনকি বাংলাতেও একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। বারবার রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়ে রেল। বিশেষ করে রেলের পরিকাঠামো এবং প্রতি নিয়ত দেখভালে অভাব নিয়ে সরব হন বিরোধীরা। শুধু তাই নয়, রেলের জন্য কোনও বরাদ্দ করা হচ্ছে বলেও দাবি ওঠে। ক্রমশ সাধারণ মানুষের কাছেও রেল যাত্রা ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে।

এই অবস্থায় ফের একবার দুর্ঘটনার (Goods Train Derailed) খবর সামনে আসছে। ঘটনাস্থল সেই বাঁকুড়া। কারণে গত কয়েকমাস আগে সেখানে একই ভাবে আরও একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হঠাত করেই বিশাল একটা আওয়াজ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি। হঠাত করেই চিৎকার শুনতে পাই। ছুটে এসে দেখি একাধিক কামড়া লাইন থেকে পড়ে গিয়েছে। ওই যাত্রীর দাবি, মালগাড়ি না হয়ে যদি অন্য কোনও যাত্রীবাহী ট্রেন হতো তাহলে কি হতো? সেই ভেবেই আতঙ্কে তিউনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+