'চোর সৌমিত্র খাঁ, চরিত্রহীন MP দূর হটাও', পোস্টারের ছয়লাপ বিষ্ণুপুরে
এবার বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে পোষ্টার পড়লো বাঁকুড়ায়। বৃহস্পতিবার গঙ্গাজলঘাটি এলাকায় সাদা কাগজের উপর 'বিষ্ণুপুর বিধানসভা এলাকার MLA এর টিকিট বিক্রি করা চোর সৌমিত্র খাঁ, দূর হাটাও', 'চোর সৌমিত্র খাঁ, চরিত্রহীন M.P দূর হটাও' লেখা পোষ্টার।
এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। তবে রাতে অন্ধকারে কে বা কারা এই পোষ্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। প্রসঙ্গত, লোকসভা ভোট যতো এগিয়ে আসছে বাঁকুড়ায় গেরুয়া শিবিরের অস্বস্তি ততোই বাড়ছে। এর বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে দলের কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে।

এবার সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে গত বিধানসভা ভোটে একটি বিশেষ কেন্দ্রে দলের টিকিট বিক্রির অভিযোগ তুলে পোষ্টার! যদিও এবিষয়ে সাংসদ সৌমিত্র খাঁ এর কোন প্রতিক্রিয়া মেলেনি। এই পোষ্টার বিতর্কে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। গঙ্গাজলঘাটি ব্লক এলাকার বিজেপি নেতা রাজু তেওয়ারীর দাবি, তৃণমূল নোংরা রাজনীতি করছে। সৌমিত্র খাঁ এর বদনাম করার চেষ্টায় শাসক দল নেমেছে বলেও তিনি অভিযোগ করেন।
বড়জোড়ার বিধায়ক, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অলোক মুখার্জীর দাবি, সৌমিত্র খাঁ এমন কোন ব্যক্তি নন, যে ওঁর পিছনে আমরা লাগতে যাবো। যা কিছু হয়েছে তা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications