Bankura BJP Worker Death: রাজনৈতিক খুন নয়! বিজেপি কর্মী খুনে চাঞ্চল্যকর দাবি পুলিশের
Bankura BJP Worker Death: খাতড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য বিজেপির ট্যুইটের পাল্টা ট্যুইট করলো বাঁকুড়া জেলা পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক খুন নয়, গাছ কাটাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে জানাল পুলিশ।
যদিও তা মানতে নারাজ স্থানীয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির। পরে ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কু মাহাতো তাদের কর্মী বলে দাবি করা হয়। এমনকি তাঁকে রাজনৈতিক উদেশ্যেই খুন করেছে (Bankura BJP Worker Death) বলে দাবি করে স্থানীয় নেতৃত্ব।

ভোট মিটতেই এই ঘটনাকে (Bankura BJP Worker Death) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে সে জেলায়। চাপে পড়ে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার করে। বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে আছেন।
মৃতের দুই ছেলে জনার্দন মাহাতো, সনাতন মাহাতোদের দাবি, গাছকে ইস্যু করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই বাবাকে খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল যুক্ত বলেও তারা দাবি করেন। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির দাবি ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নোংরা রাজনীতি করছে। শরিকী ঝামেলার জেরেই ওই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
Efforts are being made from certain quarters to spread misinformation over an incident at PS Khatra, Bankura. An FIR has been registered at Khatra PS and 3 persons of the same village have already been arrested over the incident. Investigation so far conducted reveals that there… https://t.co/IH9KXaheqD
— Bankura Police (@spbankura) July 11, 2024
যদিও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মূখ্যমন্ত্রীর দেখানো পথেই পুলিশ এই ঘটনাকে 'খাটো' করে দেখানোর চেষ্টা চলছে। পুলিশ যতোই আড়াল করার চেষ্টায় খুনের ঘটনায় যুক্ত তৃণমূল কর্মীদের আড়াল করা যাবেনা বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications