মানুষ ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন! সাত-সকালে অভিষেকের চ্যালেঞ্জ হেলায় ওড়ালেন বাঁকুড়ার সুভাষ সরকার

ষষ্ঠ দফায় শনিবার বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট। তার আগে প্রায় শেষ মুহূর্তের প্রচারে বেরিয়ে বুধবার খ্রিস্টান কলেজ মাঠে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে দেখা করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকার। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি তাঁকে ভোট দেওয়ার আবেদনও জানালেন সুভাষ সরকার।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাস সরকার বলেন, গ্রাম-শহর সর্বত্র প্রচারে বিপুল সাড়া পেয়েছেন। এদিন প্রাতর্ভ্রমণকারীরা জানিয়েছেন, জুন মাসে দিল্লি যাচ্ছেন'। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারের লড়াইটা অনেক সহজ। গতবার 'হেভিওয়েট' প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন। এবার সেই পরিস্থিতি নেই। লড়াইটা অনেক সহজ ও জয়ের ব্যবধান বাড়বে বলেই তিনি দাবি করেন।

Subhas Sarkar

তিনি বলেন, প্রতিবারই প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে দেখা করেন। এবার করা হয়নি। তিনি দেখা করায় প্রাতর্ভ্রমণকারীরা খুশি বলে দাবি করেছেন সুভাষ সরকার। এবারের প্রচারে গ্রামেও বিপুল সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন সুভাষ সরকার। তাঁরা মালা পরিয়ে, উলু-শঙ্খধ্বনী দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী।

মঙ্গলবার শালতোড়ায় তৃণমূলের সভা মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্য প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, যাঁকে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে ঘুরতে হয়, যে কোনও সময় জেলে যেতে হতে পারে, তার কথার কোন 'গুরুত্ব' নেই।

প্রসঙ্গত মঙ্গলবার প্রচারে গিয়ে অভিষক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে সুভাষ সরকারকে গত পাঁচ বছরে দেখা যায়নি, সেই বিজেপি নেতা জুতো পরিষ্কার করছেন, সাবান মাখিয়ে দিচ্ছেন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ক্ষমতা থাকলে সুভাষ সরকার দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসন। তিনি ১৩ বছরের মা-মাটি-মানুষ সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+