Panchayat Election 2023: সংঘর্ষ-হুমকি-হানাহানির মাঝে এবার ভোট বয়কট, পোস্টার ঘিরে উত্তেজনা জঙ্গলমহলে

তিমিরকান্তি পতি, বাঁকুড়াঃ এবার পানীয় জলের দাবিতে 'ভোট বয়কটে'র ডাক দিয়ে পোষ্টার পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। মঙ্গলবার সকাল থেকে সিমলাপালের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের দোলদেড়িয়া গ্রামে পোষ্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে, বছর দু'য়েক আগে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়, কিন্তু ঐ পর্যন্ত্যই। ঐ পাইপ লাইনের মাধ্যমে গ্রামে জল আসেনা। যে কটি টিউবওয়েল আছে সেগুলির জলও পানের অযোগ্য। এখন তিন কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়। আর তাই রাজনৈতিক দলাদলির উর্দ্ধে উঠে সম্মিলীত গ্রামবাসীরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন বলে তাঁরা জানান।

Panchayat Election

আর এই ঘটনায় তৃণমূল পরিচালিত লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিরোধী বাম-বিজেপি। গ্রামবাসীদের দাবিকে সমর্থণ জানিয়েছে সিপিআইএম। দলের লক্ষীসাগর এরিয়া কমিটির সম্পাদক দীপক কুমার দুলে বলেন, গ্রামবাসীরা দাবি ন্যাহ্য। তবে ভোট বয়কট কোন সমস্যার সমাধান হতে পারেনা। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশ নিয়ে ব্যালটের মাধ্যমে শাসক দলকে এই বঞ্চনার জবাব দেওয়া দরকার বলে তিনি জানান।

Panchayat Election

বিজেপির সিমলাপাল পশ্চিম মণ্ডল সভাপতি সুদীন মণ্ডলও ভোট বয়কটের পথ থেকে গ্রামবাসীদের সরে আসার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, দোলদেড়িয়া সহ লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সর্বত্র এক ছবি। নিম্নমানের পাইপ ব্যবহারের কারণেই এই সমস্যা। এই সুযোগে বিজেপিকে লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আনলে সবার প্রথমে এলাকায় জল সমস্যার সমাধান করা হবে বলে তিনি দাবি করেন।

Panchayat Election

অন্যদিকে লক্ষীসাগর অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু কোটালের দাবি, এলাকায় পানীয় জলের তেমন কোন সমস্যাই নেই। সর্বত্র বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে। যেকটা পাড়ায় এই সমস্যা ছিল সেখানে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দিচ্ছে। সাধারণ মানুষ দল ও সরকারের পাশে আছে, বিজেপি চক্রান্ত করে ঐ সব ভোট বয়কটের পোষ্টার দিচ্ছে বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+