Panchayat Election 2023: প্রাক্তন CPIM বিধায়ককে ঘরছাড়া করার হুমকি! পরে সাফাই তৃণমূল নেতার
সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে 'ঘরছাড়া' করার হুঁশিয়ারি দিলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। এলাকায় 'শঙ্কু' নামে পরিচিত ওই তৃণমূল ব্লক সভাপতি বুধবার সন্ধেয় তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে দলের এক সভায় বক্তব্য রাখছিলেন।
তৃণমূলের ব্লক সভাপতি বলেন, তিনি ৩৪ বছরের বাম শাসনে আইসিডিএস, আশা কর্মী নিয়োগের সময় 'নেতার বৌ'দের যেমন চাকরf হয়েছে, তেমনি গার্লস স্কুলে 'নেতার ভাই' নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ করেন।

আর তার ঠিক পরেই তালডাংরার প্রাক্তন বিধায়ক, বর্তমানে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের নাম করে তিনি বলেন, তালডাংরা বাজারে সিগারেট খেয়ে চুপচাপ ঘরে ঢুকে যান। তৃণমূল যেদিন ক্ষেপে যাবে থাকতে দেব না, ঘর ছাড়া করে দেব বলেও হুঁশিয়ারি দেন। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মুখে এই ভাষণে উত্তেজনা ছড়ায়।
পরে এবিষয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, একশো দিনের কাজ প্রকল্প নিয়ে উনি মিথ্যাচার করছেন। বাঁকুড়ার সভায় তৃণমূল নেতাদের মারধোর করার কথা বলেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, সাধারণ মানুষ ওঁকে ঘরছাড়া করে দেবে।

এমনকি মিথ্যা কথা বলায় অমিয় পাত্র গিনেস বুকে নিজের নাম তুলবেন বলেও তিনি কটাক্ষ করেন। এবিষয়ে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) পরাজয়ের আতঙ্কে উনি প্রলাপ বকছেন। ওনার ওই বক্তব্যের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে তাঁর রুচিতে বাধছে বলেও জানিয়েছে তিনি।












Click it and Unblock the Notifications