Panchayat Election 2023: নবজোয়ারে জোয়ার ছিল না তৃণমূলে, অধীরের পাশে দাঁড়িয়ে বার্তা সুভাষের

বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি হয়ে গেল তৃণমূলের। পঞ্চায়েতের প্রচার পর্বে সেই নবজোয়ার নিয়েই খোঁটা দিল বিজেপি। বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার তৃণমূলকে নিশানায় বললেন, নবজোয়ারে জোয়ার ছিল না তৃণমূলে, সর্বত্রই ছিল ভাটা।

শুধু নবজোয়ার নিয়েই এদিন তৃণমূলকে কটাক্ষ করে ক্ষান্ত থাকেননি সুভাষ সরকার। তিনি কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পাশে দাঁড়িয়ে তৃণমূলের সমালোচনা করেছেন। অধীরকে বিজেপির দালাল বলে যে কটাক্ষ ছুড়েছিলেন তৃণমূলের মন্ত্রী, বিজেপির মন্ত্রী তার জবাব দিয়েছেন।

Subhas Sarkar

সুভাষ সরকার এদিন বলেন, নবজোয়ারে কোথাও জোয়ার ছিল না, সর্বত্রই ভাটা বিরাজ করেছে তৃণমূলে। তারই ফলশ্রুতিতে সর্বত্রই গণ্ডগোল, মারামারি চলছে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচিতে। মানুষের ভোট নিয়ে প্রার্থী নির্বাচন করতে গিয়ে ব্যালট বক্স চুরি হয়েছে।

বিজেপি সাংসদের কথা, দলরে অবস্থা অবস্থা খারাপ বুঝেই এবার মুখ্যমন্ত্রীকে ময়দানে নামতে হয়েছে। এতদিন পঞ্চায়েত প্রচারে বেরোতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনি প্রচারে বেরিয়েছেন। তা থেকেই প্রমাণ হয়, তৃণমূলের অবস্থা ভালো নয়। নবজোয়ার এলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বেরোতে হবে?

Subhas Sarkar

বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার সোমবার বাঁকুড়া শহরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, 'নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, আবার যেন লটবহর নিয়ে নামবেন না'।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের তৃণমূলের মিছিলে হাঁটার অভিযোগ নিয়ে সরব হয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল ও পুলিশ প্রশাসনকে। এ প্রসঙ্গে ডা. সুভাষ সরকার বলেন, বিষয়টি মানুষের জানা দরকার। পুলিশ যে এখন সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছে, এটা তারই প্রমাণ।

Subhas Sarkar

মুর্শিদাবাদে এক কংগ্রেস প্রার্থীর তৃণমূলের যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডা. সুভাষ সরকার বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। তবে এই ধরনের কাজ বেশি দিন করতে পারবে না। কারণ, তৃণমূল রাজ্যে শাসন ক্ষমতায় আর বেশি দিন নেই। আর নন্দীগ্রামে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনি তো আগেই ইঙ্গিত দিয়ে রাখলেন গুণ্ডারা গুণ্ডামি করবে।

এদিন বিজেপি সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার অধীর চৌধুরীর পাশেও দাঁড়িয়েছেন। 'অধীর চৌধুরী বিজেপির দালাল' তৃণমূলের এই দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা অত্যন্ত ভুল কথা। সারা দেশে সবাই জানে কংগ্রেস-বিজেপির কী সম্পর্ক, তারপর এই কথার কোনো ভিত্তি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+