Panchayat Election 2023: লক্ষীর ভাণ্ডারের মুখে ঝাঁটা মারুন! তৃণমূলকে নিশানায় বেলাগাম বিজেপি বিধায়ক

বাংলার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেস যখন জনকল্যাণমূলক পরিষেবা প্রদানকে ইস্যু করেছে, তখন তৃণমূলের বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডার বর্জনের ডাক দিলেন বিজেপির বিধায়ক। বাঁকুড়ায় প্রকাশ্য সভা থেকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঝাঁটা মেরে বিদায়ের নিদান দিলেন তিনি।

বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিজেপির ভোট প্রচার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন। তিনি বলেন, 'লক্ষীর ভাণ্ডারের মুখে ঝাঁটা মারুন'। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের নাম করে এই ভাষাতেই আক্রমণ শানালেন ওন্দার বিজেপি বিধায়ক।

তৃণমূলকে নিশানায় বেলাগাম বিজেপি বিধায়ক

বাঁকুড়ার জগদল্লা গ্রামে বিজেপির এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাঁচ কোটি মানুষকে লক্ষীর ভাণ্ডার দিচ্ছেন। কিন্তু এখন মাত্র ১ কোটি ২৫ লক্ষ মানুষ ওই প্রকল্পের সুযোগ পাচ্ছেন।

এই দাবিতে সরব হয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সব থেকে বেশি যদি কেউ সুবিধা ভোগ করে থাকেন, তা হল তৃণমূলের 'দুধেল গাইরা'। কারণ এক একটি বাড়িতে মাসে অন্তত ২০ হাজার টাকা ঢুকছে বলে দাবি করেন বিজেপির এই বিধায়ক।

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, আপনারা চাইলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আপনারা রাজি তো? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেলেও আপনারা বিজেপিকে ভোট দেবেন তো? এরপরই তিনি বলেন, যদিও মা লক্ষ্মী, আমি বলব লক্ষ্মীর ভাণ্ডারের মুখে ঝাঁটা মারুন।

তৃণমূলকে নিশানায় বেলাগাম বিজেপি বিধায়ক

এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কথা বলে ওনারা ঘরের মা লক্ষ্মীকেই অপমান করেছেন। এরপরেই তিনি বলেন, আপনার দলে থাকা দলবদলু নেতারা তিন হাজার টাকা করে লক্ষীর ভাণ্ডার দেব বলেছেন, সেটা কি নতুন লক্ষীর ভাণ্ডার? যেটাতে ঝাঁটা মারবেন না!

তৃণমূলকে নিশানায় বেলাগাম বিজেপি বিধায়ক

এদিন অন্য মঞ্চে দাঁড়িয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আবার এক হাত নেন পুলিশ-প্রশাসনকে। তিনি বলেন, জেলার এক একটি থানায় পুলিশ আধিকারিকরা তৃণমূল নেতা হিসেবে বসে আছেন। এবারের ভোটে কোনো বিজেপি কর্মীর নামে মিথ্যা মামলা দিলে সেই থানাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+