Panchayat Election 2023: শুভেন্দু 'ভীম', অভিষেক 'দুর্যোধন'! 'ধৃতরাষ্ট্র' মমতাকে মহাভারত মনে করালেন বিধায়ক

Panchayat Election 2023: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মহাভারত মনে করালেন বিজেপি বিধায়ক। তাঁর হুঁশিয়ারি, অভিষেকের উরুভঙ্গ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়কের গরমাগরম বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোনামুখী বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন হুঁশিয়ারি দিবাকর ঘরামির।

Panchayat Election 2023: শুভেন্দু ভীম, অভিষেক দুর্যোধন!

আজ রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল। শুভেন্দু অধিকারী বলেন, বিডিওরা ভোট লুঠ করেছেন। রাজ্য সরকার ভয় পেয়ে এই প্রথম বিডিও অফিসের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। ৫০০ মিটার দূরেই আটকে দেওয়ার পরিকল্পনা হয়েছে। যদিও তাতে দমেননি বিজেপি কর্মীরা। জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ভিডিও শেয়ার করেছেন শুভেন্দুও।

বিভিন্ন জেলায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টার পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের। সোনামুখীর কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি বিধায়ক দিবাকর। তিনি বলেন, "বোর্ড গঠনের দিন বাধা দিতে এলে যতগুলো নেতা আসবে একটাও ফিরে যাবে না। তৃণমূলের নেতারা জেনে রেখো এটা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়!"

দিবাকর বলেন, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন যাঁদের, তাঁরা বোর্ড গঠন করতে পারবেন না! বোর্ড গঠন করবে তৃণমূল! এটা হতে পারে না। এরপরই মমতা-অভিষেককে মহাভারত মনে করান দিবাকর। শুভেন্দু অধিকারীকে ভীম, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যুধিষ্ঠিরের সঙ্গে তুলনা করেন।

Panchayat Election 2023: শুভেন্দু ভীম, অভিষেক দুর্যোধন!

বিজেপি বিধায়ক বলেন, মহাভারতে ধৃতরাষ্ট্র একের পর এক অন্যায় করেছিলেন। দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন। এর পাল্টা ভীম কিন্তু দুর্যোধনের উরুভঙ্গ করেছিলেন। এখনকার ভীম শুভেন্দু দুর্যোধন অভিষেকের উরু ভাঙবেন বলেও মন্তব্য দিবাকরের। তিনি বলেন, কুরুক্ষেত্রে যুদ্ধে জেতার মতোই যুধিষ্ঠির সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি হারিয়ে দেবে তৃণমূলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+